
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :
প্রায় কোটি টাকা ব্যয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নওদাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। বুধবার আধুনিক মানের ভবনটির ভিত্তি স্থাপনের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সাংসদ আলহাজ এ্যাড. সামছুলআলম দুদু।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শ্রী প্রদীব কুমারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপিসহ উপজেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিক মন্ডল, উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী ও প্রধান শিক্ষিকা সেলিনা বানু।