Bhorer Darpan
৩ অগাস্ট ২০২৪, ৩:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, পুলিশের সতর্ক অবস্থান

পাবনায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, পুলিশের সতর্ক অবস্থান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে তারা সমবেত হন। পরে দুপুর ১২টার দিকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র ট্রাফিক মোড় গোল চত্বরে সামনে এসে হাজারো শিক্ষার্থী অবস্থান করেন। 

সেখানে ‘ছাত্র-জনতার দফা এক দাবি এক, স্বৈরাচারীর পদত্যাগ’, ‘আমার ভাই জেলে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘স্বৈরাচারীর গদিতে, আগুন লাগাও এক সাথে’ ইত্যাদি স্লোগান দেন শিক্ষার্থী।

এ সময় পুলিশ, বিজিবি, র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদ্যস্যরা সতর্ক অবস্থানে ছিলেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই বিক্ষোভ মিছিলে কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা মাইকে ন্যায়সঙ্গত এই আন্দোলনে সহযোগিতা করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

শহরে বেশ কিছু সময় অবস্থান করে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে শিক্ষার্থীরা। সেখান থেকে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন দায়িত্বপ্রাপ্ত সমন্বয়করা।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে সরকারি এডওয়ার্ড কলেজ থেকে মিছিল নিয়ে পাবনা ট্রাফিক মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে কলেজের গেটে আবার ফিরে যান। যেহেতু এখানের শিক্ষার্থীরা শান্ত ছিল সেজন্য পুলিশও শান্ত ছিল। খারাপ পরিস্থিতি তৈরি হয়নি। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ কাজ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

১০

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১১

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১৩

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৪

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৫

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৬

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৭

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৮

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৯

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

২০