bhorerdarpan
১০ এপ্রিল ২০২০, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফোন কল পেয়ে ২,২২১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ডিএসসিসি

হটলাইনে ফোন কল পেয়ে নগরীর ২ হাজার ২২১ জনের বাসায় খাবার পৌঁছে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সিটি করপোরেশনের হটলাইন নম্বর ০১৭০৯৯০০৭০৩, ০১৭০৯৯০০৭০৪ এ আসা নগরবাসীর অনুরোধ পেয়ে আজ এসব খবর পৌঁছে দেয়া হয়।
লোক লজ্জার ভয়ে যারা লাইনে দাঁড়িয়ে খাবার সংগ্রহে অস্বস্তিবোধ করছেন তাদের জন্য সীমিত পরিসরে এ ব্যবস্থা গ্রহণ করেন ডিএসসিসি মেয়র মোহাম্মদ সাঈদ খোকন । ডিএসসিসির এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আজ পর্যন্ত হটলাইনে ৩ হাজার ৩৮৩ জন নাগরিক খাদ্যসামগ্রী বাসায় পৌঁছে দেয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে ২ হাজার ২২১ জনের বাসায় ইতোমধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। বাকি ১ হাজার ৪৬২ জনের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে আজ ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সীমিত পরিসরে চলমান এ কার্যক্রমের আওতায় হটলাইন নম্বরে ফোন করার জন্য আগ্রহীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়িয়ে অথবা পরিবারের সদস্যদের সম্মুখে এ খাদ্যসামগ্রী গ্রহণে বিব্রতবোধকারীদের বাসায় খাদ্যসামগ্রী পৌঁছে দেয়ার জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এ কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করছে।
গত ৪ এপ্রিল মেয়র সাঈদ খোকন আনুষ্ঠানিকভাবে এই হটলাইন নম্বরগুলোতে প্রাপ্ত কলের ভিত্তিতে খাবার পৌঁছে দেয়া কার্যক্রমের উদ্বোধন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০