Shakil Shah
২৯ সেপ্টেম্বর ২০২১, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিনের কেক কাটলেন জেলা মহিলা সংস্থা

গোপালগঞ্জ প্রতিনিধিঃ 
গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে জেলা মহিলা সংস্থা।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকালে গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেলের নেতৃত্বে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে সমাধিসৌধে টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, বঙ্গবন্ধুর আদি বাড়ির নির্মল বিশ্বাস, শিশু শিল্পী তাজরিয়ান ফাবিহা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা মহিলা সংস্থার সদস্য মাহমুদা বেগম, যুগ্ম-সাধারণ সম্পাদক দিলরুবা শারমীন, প্রচার সম্পাদক নিপা আক্তার মঞ্জু, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি অনুরেখা, সাধারণ সম্পাদক খাদিজা পারভীন, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পারুল বেগম, মমতাজ, কোটালীপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাফেজা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক তৃণমূল পর্যায়ে নারীদের প্রশিক্ষণ কর্মসূচী প্রকল্পে  নিয়োগপ্রাপ্ত ৬ প্রশিক্ষকের হাতে নিয়োগপত্র তুলেদেন টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল।
এর আগে গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান নাসিমা আক্তার রুবেল প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শুভ জন্মদিন উদযাপন উপলক্ষে জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শেষে দুপুরে নিজের প্রতিষ্ঠিত মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের শতাধিক শিক্ষার্থী-শিক্ষক ও কর্মচারীদের সাথে নিয়ে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেন। পরে জেলা মহিলা সংস্থার কার্যালয়ে সকল কর্মকর্তা-কর্মচারী ও মহিলা নেতৃবৃন্দদের সাথে নিয়ে বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেন।
মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০