Shakil Shah
১১ জানুয়ারী ২০২৩, ৬:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বঙ্গবন্ধুর সমাধিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ-এর নেতৃত্বে শ্রদ্ধা

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বচিত (২০২৩
–২০২৪) কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১১ জানুয়ারি) দুপুরে চলচ্চিত্র সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ -এর নেতৃত্বে তারা জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর প্রতি সম্মানার্থে সকলে দাঁড়িয়ে এক মিনিটের নিরবতা পালন করেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে তারা ‘৭৫ -এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফেরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এসময় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি ছটকু আহমেদ, মহাসচিব শাহীন সুমন, উপ-মহাসচিব কবিরুল ইসলাম রানা, কোষাধক্ষ্য সেলিম আজাম, সাংগঠনিক সচিব শাহীর কবির টুটুল, আন্তর্জাতিক ও তথ্যপ্রযুক্তি সচিব বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ মনি, সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব আব্দুর রহিম বাবু, প্রচার, প্রকাশনা ও দপ্তর সচিব ওয়াজেদ আলী বাবলু, নির্বাহী সদস্য ইফতেখার জাহান, এস. ডি রুবেল, পল্লী মালেক, বজলুর রাশেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর, মোস্তাফিজুর রহমান মানিক, মারিয়া আফরিন তুষার, শাহ্ আলম কিরণ, শাহাদাৎ হোসেন লিটন, সোহানুর রহমান সোহান উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে জানান, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংস্কৃত মনা। পিছিয়ে থাকা এ শিল্পকে তিনি গুরুত্ব দিয়ে নিশ্চয়ই সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সচেষ্ট হবেন। জাতির পিতার সমাধিতে চলচ্চিত্র পরিচালক সমিতির শ্রদ্ধা নিবেদন সম্ভবত এই প্রথম। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের পরিষদের কার্যক্রম শুরু করবো।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪২ ভোট পেয়ে কাজী হায়াৎ সভাপতি ও ১৬০ ভোট পেয়ে শাহীন সুমন মহাসচিব নির্বাচিত হন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০