Shakil Shah
২২ অক্টোবর ২০২১, ৬:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার পাথরঘাটায় পিতা-পুত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় পিতা ও পুত্রের হয়রানী থেকে বাঁচতে সাংবাদিক সম্মেলন করেছেন পাথরঘাটা সদর ইউনিয়নের দুই শতাধিক ভুক্তভোগী পরিবার ।

শুক্রবার সকাল ১০ টার দিকে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবে ওই এলাকার ২’শ পরিবারের পক্ষে মো. দুলাল মুন্সী লিখিত অভিযোগ পাঠ করেন।

এ সময় এলাকাবাসীর মধ্যে উপস্থিত ছিলেন, মো. শফিকুল ইসলাম, মো. হাচান, আবু মুন্সী, মাহফুজুল আলম, মজিবর মাহাবুব, নুরহোসেন, আনোয়ার ও রহিম সহ অনেক ভুক্তভোগী।

অভিযুক্ত নুরু মুন্সি উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার মৃত আব্দুল জব্বার মুন্সীর ছেলে ও নুরু মুন্সির ছেলে শাহিন মুন্সি।

তিনি লিখিত অভিযোগে জানান, নুরু মুন্সি ও শাহিন মুন্সি তারা দুজনে পিতাপূত্র এলাকাবাসীকে ফাঁসানোর জন্য নিজেরা ঝগড়া করে মামলা দায়ের করেন। সেই মামলায় আমাদের সাক্ষী দিয়ে পরে আবার সেই মামলায় আমাদের হয়রানী শুরু করে দেয়। ছেলে শাহিন তার স্ত্রীকে দিকে বাবা নুরু মুন্সির বিরুদ্ধে ধর্ষণ মামলা দিয়ে সেখানেও আমাদেরকে টেনে হয়রানী করে আসছে। এ নিয়ে বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েও কোন সমাধান পাইনি বলেও অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে আরও উল্লেখ করেন, বাবা ও ছেলে বিভিন্ন স্থানে মামলা ও অভিযোগ দিয়ে হয়রানী করে আসছে। যা সবসময় মিথ্যা প্রমানিত হয়। আমরা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি যাতে তাদের হয়রানী থেকে এই পরিবার গুলো বাঁচতে পারে।

নুরু মুন্সির ছোট ভাই আবু মুন্সি ভোরের দর্পনকে জানান, তার বড় ভাই ও ভাইয়ের ছেলে জন্য তাদের বংশের সহ আসপাশের প্রায় ২ শতাধীক পরিবার তাদের হয়রনীর শিকার। তারা নিজেরা ঝামেলা করে সেই ঝামেলায় আমাদের জড়িয়ে মামলা দিয়ে হয়রানী করে আসছে। আমরা এই হয়রানী থেকে রেহাই পেতে চাই।

এ বিষয়ে অভিযুক্ত নুরু মুন্সি মুঠোফোনে সকল অভিযোগ অস্বীকার করে জানান, যে সকল অভিযোগ তারা আমাদের বিরুদ্ধে দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমাকে হয়রানী করার জন্যই তারা এগুলো করছে। তাছাড়া উল্টো এই এলাকার লোকজন তাকে হয়রানী করে আসছে।

পাথরঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সঞ্জয় মজুমদার ভোরের দর্পনকে জানান, এ রকম কোন অভিযোগ আমাদের কাছে এখন পর্যন্ত কেউ করেনি। কেউ যদি লিখিত অভিযোগ করে তবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

বগুড়ায় খাল পুনঃখনন উদ্বোধন, দেশজুড়ে ২০ হাজার কিমি খাল খননের ঘোষণা

‘সৌদি আরবে বসবাস করা ২২ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়া হয়েছে’

টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছে ট্রাস্ট ব্যাংক পিএলসি

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

১০

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

১১

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

১২

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

১৩

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

১৫

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

১৬

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৭

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

১৮

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

২০