Shakil Shah
৯ জানুয়ারী ২০২২, ৯:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় জয়পুরহাটে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভোরের দর্পণ ডেস্ক:

‘বাবারে ঠান্ডার মধ্যে বড়ই কষ্ট। ঠান্ডার জালায় সারা রাত চোখের পাতা এক করতে পারি না। ভাঙা জানালা দিয়ে শির শির করে আসা বাতাসে গোটা গাও (শরীর) বরফ হয়ে যায়। কম্বলটা দিয়া মোক (আমাকে) বাঁচালিন (বাঁচানো) বাবা। খায়া থাকো আর না খায়া থাকো চোখের পাতাটাতো এক করা পারমু’। বসুন্ধরা গ্রুপের দেওয়া কম্বল হাতে পেয়ে কথাগুলো বলছিলেন জয়পুরহাট পৌরসভার সবুজনগর মহল্লার অশীতিপর বৃদ্ধ রাহেলা বেওয়া। কম্বল পেয়ে খুশি হয়ে পাঁচুর চক মহল্লার দরিদ্র নারী মনোয়ারা বেগম বলেন,‘হামরা গরিব মানুষ বাবা। হামাগেরে এই বিপদে যে কম্বল দিয়ে সাহায্য করল আল্লাহ যেন তার বাল বাচ্চাকে সুখে শান্তিতে রাখে’।

রবিবার জয়পুরহাট শহরের রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চার’শ শীতার্ত মানুষদের কম্বল দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে সারাদেশে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। আর কম্বল বিতরণের আয়োজন করছে কালের কন্ঠ শুভসংঘ। কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকিম ফাররোখ,সাবেক সাধারণ সম্পাদক খ.ম আব্দুর রহমান রনি। তারা বলেন, ‘অসহায় শীতার্ত মানুষদের কম্বল দিয়ে সহযোগীতা করছেন দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। মানুষের জন্য তার এই মহানুভবতার কোন তুলনা নেই। এর আগে করোনাকালীন সময়েও তিনি দেশের অসহায় মানুষদের ত্রাণ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা সকলেই প্রাণভরে দোয়া করবো। তিনি যেন সবসময় মানুষের কল্যাণে এভাবেই পাশে দাঁড়াতে পারেন’।

এর আগে জয়পুরহাট পৌরসভার সবুজনগর আল-হেরা নূরানী হাফেজিয়া এতিমখানা মাঠে দুই’শ কম্বল এবং বিকেলে ক্ষেতলাল উপজেলার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে চার’শ কম্বল এতিম, দুস্থ ও দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে বিতরণ করা হয়।

কম্বল পেয়ে সবুজনগর এতিমখানার শিশু শিক্ষার্থীরা জানায়, ‘এবারে ঠান্ডা খুবই বেশি। পাকা মেঝেতে থাকা যায় না। খালি ঠান্ডা লাগে। ঠান্ডার চোটে গাও থর থর করে কাঁপে। কম্বলডা পাওয়ায় আজ থেকে ঠান্ডা আর লাগবে না। কম্বল বিতরণের পর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে দোয়া করেন সবুজনগর এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার প্রধান মওলানা হাফেজ মো. নুর আলম। এসময় উপস্থিত ছিলেন এতিমখানার সভাপতি মো. মাছুদুল কবীর সুহাস, মাদ্রাসা পরিচালক আপন মন্ডল, শিক্ষক মিজানুর রহমান, মোস্তাকিম বিল্লাহ সহ আরো অনেকে।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

বাগেরহাটে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে অবহিতকরণ সভা

রাঙ্গামাটিতে হাম- রুবেলা টিকা নিশ্চিতে জেলা সিভিল সার্জনের সংবাদ সম্মেলন

ভূরুঙ্গামারীর তিন ইউনিয়নের বিএনপির আহবায়ক কমিটি গঠন

১৭ বছর ধরে বাঁশখালী ক্রীড়া সংস্থায় প্রভাবশালী জাফর ইকবাল: প্রশ্নের মুখে ক্ষমতার উৎস

ফুলবাড়ীতে জাতীয় টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

ঢাকা-১৯ এর সংসদ সদস্যের আরোগ্য কামনায় আশুলিয়ায় দোয়া ও মিলাদ

বাঁশখালী: সংসারের শান্তি কেড়ে নিল ইয়াবা, অবশেষে কারাগারে যুবক

ইরান যুদ্ধের উত্তেজনার মাঝেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা

কুইক রেন্টালে লুটপাট হওয়া পাচারের টাকা ফিরিয়ে আনা হবে: বিদ্যুৎ মন্ত্রী

১০

অন্তর্বর্তী সরকার মানুষের জন্য কিছুই করতে পারেনি: স্পিকার

১১

ফের বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার ১৯৪০ টাকা

১২

শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর

১৩

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

১৪

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

১৫

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

১৬

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

১৭

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

১৮

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

১৯

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

২০