১৭ জুন ২০২০, ১:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিনা পারিশ্রমিকে ধান কেটে দিচ্ছে মইনীয়া যুব ফোরামের কর্মীরা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি : মহামারি করোনা ভাইরাস সংক্রমণের কারণে শ্রমিক সংকটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে দেশব্যাপী মাঠে থাকা কৃষকের পাকা ধান বিনা পারিশ্রমিকে কেটে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন মাইজভান্ডারী মইনীয়া যুব ফোরামের পাচ হাজার কর্মীরা।

“কৃষক বাঁচলে, বাঁচবে দেশ” এ শ্লোগানের ধারাবাহিকতায় মইনীয়া যুব ফোরামের প্রতিষ্ঠাতা ও মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী ওয়াল হোসাইনী আল্-মাইজভাণ্ডারী (মা.জি.আ.)’র নির্দেশে ইতোমধ্যে মুন্সিগঞ্জ, গাজীপুর, শেরপুর, চাঁদপুর, কালিগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মইনীয়া যুব ফোরামের কর্মীরা মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছানো ও ধান মাড়াইসহ সার্বিক সহযোগীতা করে যাচ্ছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহ্সূফী সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী (মা.জি.আ.), মইনীয়া যুব ফোরামের নির্বাহী সভাপতি শাহ্জাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সিনিয়র সহসভাপতি শাহ্জাদা সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন ও সাধারণ সম্পাদক আসলাম হোসাইনের নেতৃত্বে দেশের বিভিন্ন উপজেলায় পাচ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করেছেন।

যারা বিনা পারিশ্রমিকে কৃষকের পাকা ধান কাটা ও মাড়াইয়ে সাহায্য করবে। এই টিমকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে যাচ্ছেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক প্রেস বার্তায় সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.) বলেন, বিশ্ব খ্যাদ্য সংস্থা ও জাতিসংঘ হুশিয়ার করেছে করোনা প্রাদুর্ভাবের কারণে বিশ্বব্যাপী ভয়াবহ খাদ্য সংকট সৃষ্টি হতে পারে।

যার কারণে খ্যাদাভাবে বহু মানুষ মৃতুবরণ করার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশে কৃষক তার ফলানো ধানসহ কৃষিজপণ্য ঘরে তুলতে না পারলে দেশের জন্য এই সংকট আরো ভয়াবহ হতে পারে। তাই বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের কৃষকদের ফলানো ধানসহ অন্যান্য কৃষিজপণ্য কৃষকের ঘরে তোলা ও সংরক্ষণে যে পদক্ষেপ নিয়েছেন আমি প্রধানমন্ত্রী ও তাঁর সরকারকে সাধুবাদ জানাচ্ছি।

তিনি মইনীয়া যুব ফোরামের কর্মীদের এই দুর্যোগে লেবার সংকটে থাকা কৃষকদের পাশে থাকার আহ্বান জানান। উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনকৃত সংগঠনটি এর আগেও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি, মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতামুলক সেমিনার, সভা-সমাবেশ, মানববন্ধন, দুর্যোগ কবলিত মানুষের সহযোগীতা, ফ্রী চিকিৎসা ক্যাম্প, রক্তদান, ব্লাড গ্র“পিং ও করোনা প্রতিরোধে জীবানু নাশক সামগ্রী, জনসচেতনায় হ্যান্ড বিল ও কর্মহীন অসহায় মানুষদের খাদ্য সহায়তাসহ স্বেচ্ছায় বিভিন্ন মানবিক কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১০

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১১

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১২

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৩

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৪

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৫

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৬

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৭

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৮

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

১৯

বাগেরহাটে যুব ও নারীবান্ধব স্বাস্থ্যসেবা ও বাজেট নিশ্চিতে এডভোকেসি সভা

২০