Shakil Shah
৬ ডিসেম্বর ২০২১, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বৃষ্টি উপেক্ষা করে রামপুরায় শিক্ষার্থীদের অবস্থান

ভোরের দর্পণ ডেস্ক:

বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর রামপুরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ ও মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈম হাসান ও মাইনুদ্দিন ইসলামের স্মরণে এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

এ কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ছিল নানান স্লোগান ও দাবি লেখা প্ল্যাকার্ড। কর্মসূচি চলাকালে শিক্ষার্থীরা নানান স্লোগান দেন।

গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হন। এ ঘটনার জেরে ঢাকার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন। এর মধ্যেই ২৯ নভেম্বর রাতে বাসচাপায় নিহত হন রামপুরার একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাইনুদ্দিন ইসলাম। এর পর থেকে রামপুরা ব্রিজের ওপর শিক্ষার্থীরা প্রতিদিনই কোনো না কর্মসূচি পালন করে আসছেন।

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রামপুরা ব্রিজের পশ্চিম পাশে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন। বেলা একটার দিকে তারা তাদের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানিয়ে স্থানত্যাগ করেন।

রামপুরায় আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন শিক্ষার্থী সোহাগী সামিয়া। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে আপাতত তারা কোনো কর্মসূচি দিচ্ছেন না, তবে আবহাওয়া অনুকূলে এলে তারা একরামুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে নটর ডেম কলেজ পর্যন্ত সাইকেল র‍্যালি করবেন।

এ ছাড়া তারা ছাত্র-শিক্ষক সমাবেশও করবেন। এসব কর্মসূচির দিনক্ষণ পরবর্তী সময় ঘোষণা করা হবে বলে জানান সোহাগী সামিয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০