Shakil Shah
৯ সেপ্টেম্বর ২০২০, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“ভাসানচর আকর্ষণীয় ও টেকসই স্বজনদের বোঝাব”

নোয়াখালীর ভাসানচর পর্যবেক্ষণ শেষে ক্যাম্পে ফিরেছে ৪০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে স্ব স্ব শরণার্থী শিবিরে ফিরেন তারা। গত শনিবার সন্ধ্যায় তারা ভাসানচরে গিয়েছিলেন। ভাসানচরের পরিবেশ বসবাসের উপযোগী কিনা তা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে এই প্রতিনিধিদল ভাসানচর সফরে যায়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম থেকে গতকাল সন্ধ্যার দিকে তারা উখিয়ার কুতুপালং ইউএনএইচসিআরের ট্রানজিট ক্যাম্পে ফিরে আসেন। সেখান থেকে প্রতিনিধিদলের সদস্যরা উখিয়া ও টেকনাফের নিজ নিজ ক্যাম্পে ফিরে যান। নিজ নিজ ক্যাম্পের কমিউনিটির রোহিঙ্গাদের কাছে ভাসানচরে তৈরি করা আবাসন প্রকল্পের নানা দিক তুলে ধরবেন তারা।

প্রতিনিধিদলের কয়েকজন সদস্য নাম প্রকাশ না করে জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের জন্য যে ব্যবস্থা নেয়া হয়েছে তা বেশ আকর্ষণীয় ও টেকসই মনে হয়েছে। অন্তত প্রতিটি ক্যাম্প থেকে কিছু কিছু রোহিঙ্গা পরিবার যাতে ভাসানচরে যেতে রাজি হয় তা বোঝানোর চেষ্টা চালাবেন তারা। প্রতিনিধিদলের সদস্যরা জানান, সফরের দ্বিতীয় দিন সোমবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভাসানচরে গরু, ছাগল, মুরগির খামার ঘুরে দেখেছি। ভাসানচরের চারপাশের বাঁধে হেঁটেছি। দুদিন ভাসানচরে ঘুরে, দেখে মনে হলো, সেখানে রোহিঙ্গাদের জন্য সরকারের গড়ে তোলা অবকাঠামোগুলো মজবুত ও সুন্দর। সেখানকার পরিবেশ, অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা তাদের পছন্দ হয়েছে। প্রতিনিধি দলে দুজন মহিলা সদস্যও ছিলেন। প্রসঙ্গত, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলো থেকে প্রায় এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করার পরিকল্পনা আছে সরকারের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০