Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাসানচর ঘুরে ৪০ রোহিঙ্গা নেতা ফিরবেন আজ

ভাসানচর ঘুরে শিবিরে ফিরে আসার প্রহর গুণছেন ৪০ সদস্যের রোহিঙ্গা প্রতিনিধি। সেখানের পরিবেশ বসবাসের উপযোগী কি না, তা দেখা শেষে আজ মঙ্গলবার কক্সবাজারের স্ব স্ব শরাণার্থী শিবিরে ফিরবেন তারা। পরে নিজ নিজ কমিউনিটির কাছে ভাসানচরে তৈরি করা আবাসন ব্যবস্থাপনাগুলো তুলে ধরবেন এবং অন্তত প্রতি ক্যাম্প থেকে কিছু কিছু রোহিঙ্গা পরিবার যাতে ভাসানচরে যেতে রাজি হয় সেটি বোঝানোর চেষ্টা চালাবেন।

গতকাল সোমবার সন্ধায় ভাসানচরের বিষয়ে জানতে চাওয়া হলে মুঠোফোনে এসব কথা বলেন টেকনাফের শালবন রোহিঙ্গা নেতা হেফজুর রহমান। তিনি বলেছেন, সোমবার দ্বিতীয় দিনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত ভাসানচরে গরু, ছাগল, মুরগীর খামার ঘুরে দেখেছি। তাছাড়া ভাসানচরের চারপাশের বাঁধে হেঁটে দেখেছি। সব মিলিয়ে দুই দিন ভাসানচরে ঘুরে দেখে মনে হল, সেখানে রোহিঙ্গাদের জন্য সরকারের গড়ে তোলা অবকাঠামোগুলো মজবুত ও সুন্দর। এখানে পরিদর্শনে আসা বেশিরভাগ রোহিঙ্গা নেতাদেরও পছন্দ হয়েছে।
সরকার ঘিঞ্জি শরণার্থী শিবির থেকে কমপক্ষে এক লাখ রোহিঙ্গাকে মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেগে ওঠা ওই দ্বীপে পাঠানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেয়। এজন্য রোহিঙ্গা নেতাদের একটি দলকে সেনাবাহিনীর মধ্যস্থতায় গত শনিবার টেকনাফ থেকে ভাসানচরে নিয়ে আসা হয়। প্রতিনিধি দলটি চট্টগ্রাম হয়ে শনিবার বিকেল ৫টার দিকে ভাসানচরে পৌঁছায়। এসময় তাদের সঙ্গে নৌবাহিনী, পুলিশসহ অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজ মঙ্গলবার তাদের টেকনাফের ক্যাম্পে ফিরে যাওয়া কথা রয়েছে।
এ প্রসঙ্গে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামসুদ্দৌজা বলেন, মঙ্গলবার ভাসানচর থেকে রোহিঙ্গাদের প্রতিনিধি দল ফিরে আসবেন। এরপর তারা নিজ নিজ ক্যাম্পে পৌঁছে ভাসানচরে যা দেখেছেন সেটি রোহিঙ্গাদের মাঝে তুলে ধরবেন। আমাদের বিশ্বাস ভাসানচরে যেতে রাজি করাতে ক্যাম্পে রোহিঙ্গাদের তারা বুঝাতে সক্ষম হবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০