Shakil Shah
২ এপ্রিল ২০২১, ৭:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাসানচর যাচ্ছেন পশ্চিমা কূটনীতিকরা

ভোরের দর্পণ ডেস্ক:

ভাসানচর পরিদর্শনে যাচ্ছেন পশ্চিমা বিশ্বের কূটনীতিকরা। শনিবার (৩ এপ্রিল) দ্বীপটিতে রোহিঙ্গাদের জন্য তৈরি করা সুযোগ সুবিধা সরেজমিনে দেখবেন তারা।

শনিবার ভাসানচরে যাওয়া দেশগুলোর মধ্যে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি,  অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। ভাসানচরে এটিই হতে যাচ্ছে তাদের প্রথম সফর।

এর আগে গত মাসে জাতিসংঘের প্রতিনিধি দল ভাসানচর পরিদর্শনে যান। তারও আগে ওআইসিভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা ভাসানচর পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

শুরু থেকে রোহিঙ্গাদের ভাসানচর প্রত্যাবাসনের বিরোধিতা করে আসছে জাতিসংঘ। রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম দিন বিবৃতি দিয়ে এ কার্যক্রমের সাথে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছিল জাতিসংঘ। এমনকি প্রত্যাবাসনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত জুড়ে দেয় তারা। আন্তর্জাতিক সংস্থাটির সাথে সুর মেলান পশ্চিমা বেশ কয়েকটি দেশের কূটনীতিকরাও। তবে তাদের আপত্তির মুখেও রোহিঙ্গাদের ভাসানচরে প্রত্যাবাসন অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আধুনিক আবাসন ব্যবস্থাসহ যে বিপুল সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে, তা দেখাতেই পশ্চিমা দেশের কূটনীতিকদের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে তারা রোহিঙ্গাদের সাথে আলোচনা করার সুযোগ পাবেন। এর ফলে ভাসানচর নিয়ে কূটনীতিকদের ভুল ধারণার অবসান হবে বলে আশাবাদী পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০