Shakil Shah
১৩ মার্চ ২০২১, ৬:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে গভীর রাতে পুলিশের গুলি, নিহত ৫

ভোরের দর্পণ ডেস্ক:

মিয়ানমারে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে দেশটির রাজপথে এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভ করছে দেশটির বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভে পুলিশের গুলিতে আরও ৫ বিক্ষোভকারী নিহত হয়েছে। 

রয়টার্স জানায়, শুক্রবার (১২ মার্চ) গভীর রাতে দেশটির বাণিজ্যিক শহর ইয়াঙ্গুনের থারকেতা জেলায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে পুলিশ। শনিবার (১৩ মার্চ) দেশটির বিভিন্ন স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকজন বিক্ষোভকারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রয়টার্স জানায়, পুলিশের হাতে গ্রেফতার হওয়া লোকজনের মুক্তির দাবিতে থাকেতা পুলিশ স্টেশনে লোকজন জড়ো হলে পুলিশ বিক্ষোভের মধ্যে এলোপাতাড়ি গুলি ছুড়েছে। শনিবার ভোর হওয়ার আগেই পুলিশের অভিযানে দুজন নিহত হয়। এ ছাড়া আরও তিনজন আহত হয়েছে।

গত বছরের নভেম্বরে মিয়ানমারের সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি)। কিন্তু ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ আনে সেনাবাহিনী। এই অভিযোগ এনেই বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করা হয় এবং সু চিসহ তার দলের কয়েকজন নেতাকে আটক করা হয়।

সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে মিয়ানমার। সেনাবাহিনী এবং পুলিশ বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিলেও পরিস্থিতি শান্ত করা সম্ভব হচ্ছে না। এদিকে এখন পর্যন্ত দেশটিতে পুলিশের গুলিতে ৬০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০