Shakil Shah
২১ মে ২০২১, ৫:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুসলিম জাতিসংঘ খোলার দাবি

ভোরের দর্পণ ডেস্ক:

শান্তি প্রিয় ফিলিস্তিনের নারী-পুরুষ, মাসুম শিশুসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর ইসরাইল যে বর্বোরোচিত হামলা চালিয়ে আসছে- তা দেখেও নীরব জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো। এটা লজ্জার।

ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও তা বন্ধের দাবিতে ঢাকায় পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। সমাবেশ থেকে মুসলিম দেশগুলোর প্রতি মুসলিম জাতিসংঘ খোলার দাবি উঠেছে।

শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে পৃথক এই সমাবেশ করে খেলাফত মজলিস, বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ ও সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ।

ফিলিস্তিনি মুসলমানদের ওপর পৈশাচিক হামলা, নির্যাতন ধ্বংসযজ্ঞ বন্ধে বিশ্ব বিবেককে ভূমিকা পালনের আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব অধ্যাপক কেএম আলম বলেন, আমরা জাতিসংঘ ও ঐক্যবদ্ধ বিশ্ব মুসলিম শক্তিকে আহ্বান জানাচ্ছি ইসরাইলের বিরুদ্ধে ভূমিকা পালন করার জন্য। ইসরাইল নিজেই অবৈধ। অথচ তারা নিজেরাই অবৈধভাবে শক্তি প্রয়োগ করছে ফিলিস্তিনী নর-নারীর ওপরে। এটা কোনোভাবে বরদাস্ত করা যায় না। দুঃখজনক হলেও সত্য ইসরাইলের পৈশাচিক দখল, নিরীহ মানুষের ওপর হামলা-নির্যাতন খুনের ঘটনায় বিশ্ববিবেক এখনো নীরব ভূমিকা পালন করছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের পাশে রয়েছে বাংলাদেশের মুসলমান শান্তিকামী মানুষ।

গবেষণা পরিষদের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবদুস সাত্তার বলেন, ইসরাইল শান্তি প্রিয় ফিলিস্তিনের নারী, পুরুষ, মাসুম শিশু, যুবকসহ সর্বস্তরের মুসলিম জনগণের ওপর যে বর্বোরোচিত হামলা চালিয়ে আসছে তা দেখেও নীরব জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ তথাকথিত মানবাধিকার সংস্থাগুলো। এটা লজ্জার। তাদের নীরবতা দেখে তারা বোবা শয়তানের পরিচয় দিচ্ছে। তাই আমরা মুসলিম দেশগুলোর প্রতি আলাদা মুসলিম জাতিসংঘ খোলার দাবি জানাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০