Bhorer Darpan Online
২৩ জুলাই ২০২০, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে কারিগরী শিক্ষা প্রতিষ্ঠান সমুহের মানববনন্ধ

মৌলভীবাজার প্রতিনিধি :করোনা পরিস্থিতিতে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ বন্ধ থাকায় বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বেসিক ট্রেড স্কিল ডেভলপমেন্ট ফোরাম মৌলভীবাজার জেলা শাখা। গত বুধবার সকাল ১১ ঘটিকায় শহরের প্রেসক্লাব প্রাঙ্গনে জেলার সকল কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান সমুহের পরিচালক এবং শিক্ষক-কর্মচারীবৃন্দ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমানে যারা প্রথম সারিতে কাজ করে যাচ্ছেন করোনার এই মহামারীর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসমূহ বন্ধ থাকায় পরিচালক, প্রশিক্ষক, কর্মকর্তা,কর্মচারীদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। তারা সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও কোনও সহায়তা পাননি। এই অবস্থায় তারা সহায়তা এবং আর্থিক প্রণোদনা প্রদানের জন্য সরকার ও জেলা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। উক্ত মানববন্ধনে বেসিক ট্রেড স্কীল ডেভেলপমেন্ট ফোরাম, মৌলভীবাজার জেলা শাখার সদস্য-সচিব প্রকৌঃ মো. সাইফুর রহমানের স ালনায় স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সদস্য কাজী মাহফুজুর রহমান এছাড়াও বক্তব্য প্রদান করেন সম্মিলিত নাগরিক ফোরাম এর সভাপতি এবং চ্যানেল এস এর বার্তা প্রধান জনাব খালেদ চৌধুরী, আহব্বায়ক সুমন দেববর্মা, যুগ্ম আহবায়ক, সুজন কান্তি সিংহ, সদস্য মাহবুবুল হাসান স্মরণ, পলাশ মল্লিক, দেবাশীষ ভট্টাচার্য্য সহ অন্যান্য পরিচালকবৃন্দ। মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০