Shakil Shah
৫ ডিসেম্বর ২০২১, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজনৈতিক দলের নেত্রীও স্কুল ড্রেস পরে আন্দোলন করছেন

ভোরের দর্পণ ডেস্ক:

নিরাপদ সড়ক ও বাসে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের যে আন্দোলন চলছে সেখানে তাদের ‘মায়েরা’ও ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

রোববার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, এখন ছাত্রদের আন্দোলনে দেখা যাচ্ছে ৩০-৩৫ বছর বয়সী ছাত্রের মায়েরাও ঢুকে গেছেন। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম ৩৫ বছর বয়সী একটি রাজনৈতিক দলের নেত্রী স্কুল ড্রেস পরে আন্দোলন করছেন। আর কালকে আমি টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, তাদের দেখে মনে হয় না তারা স্কুলের ছাত্র বা ছাত্রী। এখন তাদের মধ্যে রাজনীতিবিদরা ঢুকে গেছে এবং রাজনৈতিক উদ্দেশ্যও সেখানে ঢুকে গেছে। সুতরাং ছাত্রদের যাতে কেউ রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে।

মন্ত্রী বলেন, ছাত্ররা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে, সেজন্য আমরা সহানুভূতিশীল। পাশাপাশি তারা যে হাফ ভাড়ার জন্য আন্দোলন করেছে, সেজন্য প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে তিনি বিআরটিসি বাসে সারা দেশে হাফ ভাড়া কার্যকর করেছেন। ইতোমধ্যে বাস মালিক সমিতি হাফ ভাড়া ঢাকা ও চট্টগ্রামে কার্যকর করেছে।

তিনি বলেন, নিরাপদ সড়ক, এটা আমরা সবাই চাই। এটা শুধু শিক্ষার্থী না, সবাই আমরা নিরাপদ সড়ক চাই। সে দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে। কিন্তু তাই বলে রাস্তাঘাট আটকে আন্দোলন করা, সেটা কতটুকু যৌক্তিক? অন্য মানুষের ভোগান্তিতে ফেলে আন্দোলন করা সেটা কতটুকু যৌক্তিক, সে প্রশ্নও থেকে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০