Shakil Shah
১৬ সেপ্টেম্বর ২০২০, ১:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রিফাত হত্যা মামলার রায় ৩০ সেপ্টেম্বর

ভোরের দর্পণ অনলাইন:

আগামী ৩০ সেপ্টেম্বর বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায়ের তারিখ ঘোষণা করেছেন আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় বরগুনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ রায়ের তারিখ ঘোষণা করেন।

রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ার পর এ রায় ঘোষণা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এক আসামির পক্ষে সাফাই সাক্ষ্যগ্রহণ করেন আদালত। এরপর সকল আসামির পক্ষে বিপক্ষে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করেন সংশ্লিষ্ট আইনজীবীরা। আজ বুধবার নিহত রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায়ের দিন ধার্য করেন।

এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী বরগুনার পাবলিক প্রসিকিউটর ভুবন চন্দ্র হালদার বলেন, পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী আজ এই মামলার যুক্তিতর্কের অবশিষ্ট অংশ আদালতে উপস্থাপন করা হয়। যুক্তিতর্ক শেষ হলে আদালত আগামী ৩০ সেপ্টেম্বর এ মামলার রায়ের দিন ধার্য করেন।

এদিকে মামলার ধার্য তারিখ থাকায় সকাল ৯টার দিকে বাবা মোজাম্মেল হোসেন কিশোরের সঙ্গে আদালতে উপস্থিত হন আয়েশা সিদ্দিকা মিন্নি। কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয় এ মামলায় কারাগারে থাকা প্রাপ্তবয়স্ক আট আসামিকেও। পুলিশি কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় আদালত প্রাঙ্গণজুড়ে। আদালতে আসা সকল বিচারপ্রার্থীদের তল্লাশি করে ঢোকানো হয় আদালতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

১০

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

১১

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

১২

লালপুরে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

১৩

জোরারগঞ্জে ছিনতাইয়ের সময় কিশোর গ্যাং এর ৩ সদস্য গ্রেফতার, কাটার ও নগদ টাকা উদ্ধার

১৪

আড়াইহাজারে ইরি স্কিমের পানির ড্রেন বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা, ২০০ বিঘা জমির সেচ বন্ধ!

১৫

উলিপুরে নিজ খরচে তিস্তার ভাঙ্গন থেকে বসতভিটা রক্ষার চেষ্টা এক বৃদ্ধের

১৬

অটিজম আক্রান্ত তরুণদের জন্য বিশ্বজুড়ে এমিরেটসের ৪০টির বেশি ট্রাভেল রিহার্সাল আয়োজন

১৭

চন্দনাইশে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১৮

আশুলিয়ায় পরীক্ষার্থী-অভিভাবকদের সেবা দেওয়ায় প্রশংসায় ভাসছেন কৃষক দলের নেতা

১৯

ধনবাড়ীত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

২০