Shakil Shah
৭ নভেম্বর ২০২১, ৪:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লঞ্চ মালিকদের সঙ্গে বিআইডব্লিউটি’র বৈঠক শুরু

ভোরের দর্পণ ডেস্ক:

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে নৌযানের ভাড়া সমন্বয় করতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শুরু হয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ)। আজ রোববার বিকেল ৩টা ৫০ মিনিটে রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএর কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে উপস্থিত আছেন বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ বিআইডব্লিউটিএর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদসহ বিভিন্ন লঞ্চের মালিকরা। এর আগে শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএর চেয়ারম্যানের কাছে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব পাঠানো হয়।

প্রসঙ্গত, জ্বালানি তেলের দাম বাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। এদিন সকাল থেকে ধর্মঘটের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও মালিকরা টার্মিনাল থেকে লঞ্চ অন্যত্র সরিয়ে নেন।

গত বুধবার রাতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করে সরকার। এর প্রতিবাদে লঞ্চমালিকরা ভাড়া দ্বিগুণ করার দাবি তোলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০