Shakil Shah
১৫ অগাস্ট ২০২২, ৫:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ৫ দিন ক্লাস

ভোরের দর্পণ ডেস্কঃ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমাদের আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে ক্লাস হবে সপ্তাহে ৫ দিন। 

তিনি সোমবার (১৫ আগস্ট) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।

এ ব্যাপারে মন্ত্রী বলেন, আমাদের আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে ৫ দিনের। তো আমরা ভাবছি বর্তমানে সারা বিশ্বে যে জ্বালানি সংকট চলছে, সে জন্য বিদ্যুৎ সাশ্রয়ের যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে। সেখানে যদি আমরা এখন থেকেই আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাসগুলো যদি ৫ দিন করি, সে ক্ষেত্রে ১টা দিন বিশেষ করে শহরগুলোতে যে পরিমাণ যানবাহন চলে শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী আনানোর জন্য, সেটার সাশ্রয় হবে পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যে বিদ্যুতের ব্যবহার হয় সেটারও সাশ্রয় হবে। সে জন্য আমরা এই সিদ্ধান্ত নিতে যাচ্ছি।

‘তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস ৫ দিন করা হলে এমনভাবে পূর্ণ বিন্যাস করতে চাই যাতে করে শিক্ষার্থীদের পাঠদানে কোনো সমস্যা না হয়’বলেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, আমরা যে শিখন ঘাটতি নিরূপণ করেছি, সেটি পুষিয়ে নেয়ার জন্য আমাদের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী প্রমুখ।

পরে মন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত জেলা শিল্পকলা একাডেমিতে শোক দিবসের আলোচনা সভায় যোগদান করেন।

তাছাড়া তিনি বিকেলে চাঁদপুর সদর হাসপাতালে ভাষা বীর এমএ ওয়াদুদ মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে হুইল চেয়ার ও ট্রলি বিতরণ অনুষ্ঠান ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় অংশ নেবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

১ লাখ টন জ্বালানি তেল আমদানির অনুমোদন দিলো সরকার

ইরানের পক্ষে লড়াইয়ে প্রস্তুত দুর্ধর্ষ চেচেন আর্মি

সিটি ব্যাংক ও তিতাস গ্যাসের মধ্যে চুক্তি

স্বপ্নজয়ী নারী সম্মাননা পেলেন প্রীতি চক্রবর্তী

আপনারা জেন-জি রিপ্রেজেন্ট করেন, জামায়াত জেনারেশন হয়েন না

বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ কাজের শুভ উদ্বোধন

গোপালগঞ্জে যৌতুক মামলার জেরে শ্বশুরকে হত্যা, অভিযুক্ত জামাতার যাবজ্জীবন কারাদণ্ড

রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

সাভারে মৃত ব্যক্তিকে জীবিত সাজিয়ে জালিয়াতি, এক ব্যক্তি কারাগারে

১০

আইএফসি কর্তৃক ‘বেস্ট জিটিএফপি ইস্যুয়িং ব্যাংক ইন সাউথ এশিয়া’ অ্যাওয়ার্ড অর্জন করলো ব্যাংক এশিয়া

১১

আড়াইহাজারে ছিনতাইকৃত মোবাইল উদ্ধার,৩ জনকে কুপিয়ে যখম

১২

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

বাঁশখালীর কাহারঘোনায় ইয়াবা-জুয়ার বিরুদ্ধে প্রতিবাদ, মাদক নির্মূলে কঠোর পদক্ষেপের দাবি

১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস চলবে

১৫

বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত

১৬

সরকারি বিদ্যুৎ অফিসেই চুরি! ডোমারে নেসকোর অর্ধ লক্ষ টাকার তার গায়েব

১৭

ইরান যুদ্ধে ১২০ বিলিয়ন ডলার হারিয়েছে আরব আমিরাতের শেয়ারবাজার

১৮

এপ্রিলে বাড়ছে না জ্বালানি তেলের দাম

১৯

রাত ১২টায় শেষ হচ্ছে আয়কর রিটার্ন দাখিলের সময়

২০