জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
প্রকাশিত তফসিল অনুযায়ী
৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে।
৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি হবে।
১২ নভেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।
১৩, ১৬ ও ১৭ নভেম্বর মনোনয়নপত্র বিতরণ এবং ১৭ ও ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা হয়েছে।
১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।
২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
২৪ থেকে ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির সময় নির্ধারিত।
২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট অনুষ্ঠিত হবে।
৩ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর
৪, ৭ ও ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।
৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
৯ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত চলবে নির্বাচনী প্রচারণা।
২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ, ভোট গণনা ও ফল ঘোষণা।
এর আগে গত ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়, যেখানে প্রার্থী হওয়ার জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পরে নির্বাচনের তারিখ ও আচরণবিধি নিয়ে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। গত ২৯ অক্টোবর বিশ্ববিদ্যালয় প্রশাসন জকসু নির্বাচনের জন্য পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করে। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে রয়েছেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসান। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে আছেন-
আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম,
পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি,
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ,
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।
এই নির্বাচনের মাধ্যমে দীর্ঘদিন পর নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত
১
পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার
২
মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন
৩
দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
৪
বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের
৫
গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি
৬
গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু
৭
গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ
৮
দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন
৯
ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
১০
খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল