Ibrahim Atiullah Anik
৬ ডিসেম্বর ২০২৫, ৩:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা

রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা
সংগৃহীত

দেশজুড়ে চলমান ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন প্রাথমিকের সহকারী শিক্ষকরা। তারা জানিয়েছেন, আগামীকাল রোববার (৭ ডিসেম্বর) থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। শনিবার (৬ ডিসেম্বর) প্রাথমিক সহকারী শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ এবং বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ যৌথ এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের অংশ হিসেবে আমাদের চলমান কর্মসূচি অব্যাহত ছিল। তবে নৈতিকতা, মানবিকতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ বিবেচনায় পরীক্ষাকালীন সময়ের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী রোববার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন (বার্ষিক পরীক্ষা) অনুষ্ঠিত হবে। পাশাপাশি আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচি পরে ঘোষণা করা হবে বলেও জানানো হয়। গত ৩ ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকরা ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতি পালন করছিলেন। তাদের অভিযোগ ছিল—অর্থ মন্ত্রণালয় গত ১০ নভেম্বর বেতন স্কেল নিয়ে প্রতিশ্রুতি দিলেও ২২ দিনেও তিন দফা দাবির বাস্তবায়নে কোনো অগ্রগতি হয়নি।

শিক্ষকদের তিন দফা দাবি হলো—

১. সহকারী শিক্ষকদের জন্য অর্থ মন্ত্রণালয়ের ১০ নভেম্বরের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী অন্তত ১১তম গ্রেডে প্রজ্ঞাপন জারি।

২. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে বিদ্যমান জটিলতা দূর করা।

৩. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০