Shakil Shah
৩ নভেম্বর ২০২১, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সাহস করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন’

ভোরের দর্পণ ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আপনি সাহস করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। আজ আপনারা (আওয়ামী লীগ) সাহসের কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন। খালেদা জিয়াকে মুক্ত করে দিন, সেই সাহস তো আপনাদের নেই।

বুধবার (৩ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে স্বাধীনতা ফোরাম আয়োজিত ‘মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

সামসুজ্জামান দুদু বলেন, ‘সাহস কী বাংলাদেশের মানুষ তা জানে। এ দেশের মানুষ তাদের পছন্দ করে— যারা গণতন্ত্রের পথে। স্বৈরতন্ত্রের পথে যারা তাদেরকে দেশের মানুষ পছন্দ করে না। দেশের মানুষ খালেদা জিয়াকে পছন্দ করে। তিনি আবারও প্রধানমন্ত্রী হবেন। তারেক জিয়াও দেশে আসবেন। তখন অন্যদের কৃতকর্মের ফল ঠিকই পেতে হবে।’

স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, জোটের শরিক এলডিপির (একাংশ) মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

“সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে আন্ত: প্রেসক্লাব মত বিনিময় সভা অনুষ্ঠিত

সিংড়ায় দিনব্যাপী ইউএনও’র ঝটিকা অভিযান: ভেকুর ২৪ ব্যাটারি জব্দ

নাগেশ্বরীতে ৮ম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক পলাতক

একসাথে ওয়েস্টার্ন কেপে পর্যটন বাড়াতে কাজ করবে এমিরেটস ও ওয়েসগ্রো

গৌরীপুরে বেড়েছে গরু চুরি , আতঙ্কে এলাকাবাসী

১০

সীমান্তে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২

১১

নালিতাবাড়ীতে যুবলীগ নেতা সোহেল গ্রেফতার

১২

রায়গঞ্জে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৩

মাদকের টাকার জন্য বাবা-মাকে মারধর: বাঁশখালীতে যুবককে জেলে দিলেন ভ্রাম্যমান আদালত

১৪

৯ হাজার ধর্মীয় ও বিভিন্ন শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত

১৫

ছয় জেলায় বজ্রপাতে নিহত ১২

১৬

হরমুজ প্রণালিতে ট্যাংকার লক্ষ্য করে ইরানি গানবোটের গুলি

১৭

সুনামগঞ্জে বজ্রপাতে ৫ কৃষকের মৃত্যু

১৮

দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সরকারের বড় সাফল্য

১৯

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

২০