Shakil Shah
৬ জুন ২০২২, ৭:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সীতাকুন্ডে অগ্নিকান্ডে নিহতদের জন্য লালমোহন প্রেসক্লাবের দোয়া মোনাজাত

মনজুরুল আলম, লালমোহন (ভোলা):
চট্টগ্রামের সীতাকুন্ডে মর্মান্তিক অগ্নিকান্ডে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় ভোলার লালমোহনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬জুন) সকালে লালমোহন প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যূয়ালী বক্তব্য রাখেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জসিম জনির সঞ্চালনায় দোয়া মোনাজাতে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন বলেন, সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় সারাদেশবাসী মর্মাহত। এতে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে আল্লাহ দৈর্য ধরার তৌফিক দান করুক। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।

এসময় আরো উপস্থিত ছিলেন, লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আব্দুস সাত্তার, সহসভাপতি মোঃ আমজাদ হোসেন, এনামূল হক রিংকু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন আলম মাকসুদ, মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন,
অর্থ সম্পাদক শাহিন কুতুব, বার্তা সম্পাদক হাসান পিন্টু, দপ্তর সম্পাদক সালাম সেন্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক শংকর মজুমদার, প্রচার সম্পাদক আব্দুর রহমান নোমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহমুদ হাসান লিটন প্রমূখ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০