Shakil Shah
৮ নভেম্বর ২০২০, ৪:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসপাতালে ফুটফুটে নবজাতককে রেখে উধাও মা-বাবা

ভোরের দর্পণ ডেস্ক:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ফুটফুটে এক নবজাতক মেয়ে জন্ম দিয়ে সাঈদা বেগম নামে এক মা পালিয়েছেন। নবজাতক শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং সে সুস্থ আছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় ওই নবজাতকের জন্ম হয় বলে বিষয়টি নিশ্চিত করেছেন জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মধুসূধন ধর।

রোববার (০৮ নভেম্বর) স্বাস্থ্য দুপুর ১টায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শনিবার বিকেলে অন্তঃসত্ত্বা স্ত্রী সাইদা বেগমকে নিয়ে উপজেলার কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের ফারুক মিয়া পরিচয়ে একজন হাসপাতালে ভর্তি হন। বিকেলে ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম হয়। নবজাতককে হাসপাতালে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল। একপর্যায়ে সন্ধ্যার দিকে শিশুটির মা–বাবা তাকে হাসপাতালে রেখে পালিয়ে যান। হাসপাতালে ভর্তির সময় দেয়া তথ্যে যোগাযোগ করে এই নামের কোনো দম্পতির খোঁজ পাওয়া যায়নি।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর সকালে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও নার্সদের তত্ত্বাবধানে ওই অন্তঃসত্ত্বা নারীর স্বাভাবিকভাবে সন্তানের জন্ম হয়। নবজাতককে ভর্তি রেখে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছিল। কোনো এক সুযোগে শিশুটিকে হাসপাতালে রেখে পালিয়ে যান শিশুটির মা–বাবা। বিষয়টি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের নজরে এলে তাদের খোঁজাখুঁজি শুরু হয়। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে বিষয়টি জগন্নাথপুর থানা-পুলিশকে জানানো হয়। পুলিশও এখন পর্যন্ত ওই দম্পতির কোনো সন্ধান দিতে পারেনি। স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতককে লালন-পালন করা হচ্ছে। নবজাতক সুস্থ আছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, নবজাতকের মা–বাবার পরিচয় শনাক্তে কাজ করছি। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি।

কলকলিয়া ইউনিয়নের বালিকান্দি গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবদুল হাশিম বলেন, বালিকান্দি গ্রামে খোঁজ করে তাদের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মনে হচ্ছে, হাসপাতালে ভুল তথ্য দিয়ে অন্তঃসত্ত্বা নারীকে ভর্তি করিয়েছিলেন তার স্বামী ফারুক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০