২২ এপ্রিল ২০২০, ৭:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে লোকসানে দিশেহারা পোল্ট্রি খামারিরা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি  : বগুড়ার নন্দীগ্রামে সোনািিল জাতের পোল্ট্রি মুরগির খামারিরা লোকসানের দিশেহারা হয়ে পড়েছেন। একদিকে করোনাভাইরাস আতঙ্কে দাম নেই, অন্যদিকে রানীক্ষেত ভাইরাসে মুরগি মারা যাচ্ছে। এতে খামার মালিকরা হয়ে পড়েছে সর্বস্বান্ত।
জানা গেছে, উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল গ্রামের হাফিজুল ইসলাম ও আব্দুল হাকিম বাড়িতে সোনালি মুরগির খামার গড়ে তুলেছেন। তারা দুইজনে সোনালি জাতের ৪ হাজার মুরগি পালন করছিলেন। হঠাৎ করেই মুরগির খামারে রানীক্ষেত ভাইরাস দেখা দেয়। সেই ভাইরাসে গত দুইদিনে তাদের প্রায় দুই হাজার ৭০০ মুরগি মারা যায়। তবে কিছু মুরগি খামারে থাকলেও করোনাভাইরাসের প্রভাবে মুরগির বাজার ধস নেমেছে। সে কারণে মুরগিও কেউ নিছে না। এতে খামার মালিকরা হয়ে পড়েছে সর্বস্বান্ত।
তাছাড়া এই উপজেলায় ছোট-বড় সোনালি জাতের ৪৬ টি মুরগির খামার রয়েছে। এ খামারগুলোতে মহামারি করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব পড়েছে। মুরগির মাধ্যমে ভাইরাস ছড়ানোর গুজবে প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে মুরগির বেচাকেনা। এতে চরম ব্যবসায়ীক ক্ষতির মুখে পড়েছেন মাঠ পর্যায়ের খামারিরা।
ক্ষতিগ্রস্থ পোল্ট্রি খামার মালিক হাফিজুল ইসলাম বলেন, তাদের দুটি খামারে ৪ হাজার সোনালি জাতের মুরগির ছিল। ভাইরাসে তাদের দুই হাজার ৭০০ মুরগি মারা গেছে। অন্য মুরগিদেরও ভাইরাসে আক্রান্ত হয়েছে। এতে তাদের প্রায় ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে তারা দাবি করছেন।
জানতে চাইলে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. অরুনাংশু মন্ডল বলেন, রানীক্ষেত ভাইরাসে মুরগি মারা গেছে শুনেছি। তবে আমাদের অফিসে ওই খামারিরা কোন যোগাযোগ করে না। এছাড়া কোন খামারিরা অফিসে আসলে তাদের আমরা সঠিক পরামর্শ দিয়ে থাকি। তারপরও আমাদের পক্ষ থেকে খামারিদের সর্বাত্মক সহযোগিতা দেয়া হচ্ছে।  আর করোনায় ডিম-মুরগির মাংসে ঝুঁকি নেই। ডিম-মুরগিতে করোনাভাইরাস ছড়াই না। এটি একটি গুজব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত

পল্লবীতে বিদেশি আগ্নেয়াস্ত্রসহ ‘শুটার রনি’ গ্রেফতার, বিপুল গুলি উদ্ধার

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১০

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

১১

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১২

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১৩

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৫

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৬

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৭

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৮

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৯

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

২০