Bhorer Darpan
১১ জুন ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধারের ২০০ টাকা ফেরত না দেওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

ধারের ২০০ টাকা ফেরত না দেওয়ায় বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা

শরীয়তপুরের গোসাইরহাটে মারুফ সরদার (১৯) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে গত রোববার বিকালে গোসাইরহাটের চরধীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সংশ্লিষ্টরা বলছেন, ধারের টাকা নিয়ে এ ঘটনা ঘটেছে।

নিহত মারুফ উপজেলার চরধীপুর গ্রামের শহিদুল সরদারের ছেলে। ঢাকার মধ্যবাড্ডায় ফলের ব্যবসা করতেন তিনি। ছুরিকাঘাতের দিনই মারুফের বড়বোন পাপিয়া গোসাইরহাট থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। অভিযুক্ত রিফাত (২০) ওই গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের বন্ধুত্ব মারুফ ও রিফাত। ঈদ উপলক্ষে বাড়িতে আসে মধ্যবাড্ডায় ব্যবসা করা মারুফ। গ্রামে ফেরার পর রিফাতের দেখা হয় তার। এ সময় রিফাত মারুফের কাছে তার ২০০ টাকা ফেরত চান। জবাবে মারুফ বলে আজকে নাই পরে দিয়ে দিমু। এ সময় রিফাত ধারের ২০০ টাকা ফেরত না দেওয়ার কারণ জানতে চান। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর একপর্যায়ে রিফাত মারুফকে ভয়ভীতি দেখায় ও ফোন করে নিজের লোকজনকে আসতে বলে।

মারুফ ভয়ে দৌড়ে নিজ বাড়িতে এসে ঘরে ঢুকে পড়ে। তখন রিফাত তাকে মারার জন্য ঘরে প্রবেশ করে একপর্যায়ে মারুফকে ছুরিকাঘাত করে। মারুফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রিফাত দৌড়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারুফের মৃত্যু হয়।

মৃত মারুফের বড় বোন পাপিয়া আক্তার বলেন, ‘আমার ভাই মারুফের কাছে ২০০ টাকা পাইতো রিফাত। ঈদের পরদিন বিকালে মারুফ ঘুরতে বাড়ি থেকে বের হয়। ওই সময় তার পথে আটকায় রিফাত। এ ২০০ টাকার জন্য আমার ভাইকে মরতে হলো।’

গোসাইরহাট থানার এসআই মফিজ বলেন, ‘ধারের টাকা ফেরত না দেওয়ায় ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিফাত। ঢামেকে তিনদিন চিকিৎসার পর আজ সকালে মারা যায় মারুফ। রিফাতকে গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। ময়নাদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০