Bhorer Darpan
১৫ অক্টোবর ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রূপনগরের আগুন

২৩ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি রূপনগরের আগুন

রাজধানীর রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় রাসায়নিকের গুদামে লেগে যাওয়া আগুন ২৩ ঘণ্টা পার হলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার কিছু পর গুদামটিতে আগুন লাগে। বুধবার সকাল সাড়ে ১০টায়ও সেখান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

তবে একই সময়ে আগুন ধরা পাশের পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নিয়ন্ত্রণে আসে। চারতলা ভবনটি থেকে উদ্ধার করা হয়েছে ১৬ জনের মরদেহ। দগ্ধ অবস্থায় থাকায় তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রাত থেকে নিখোঁজদের স্বজনরা সেখানে ভিড় জমিয়েছেন। বুধবার সকালে কয়েকজন মরদেহ দেখে নিজের স্বজন বলে দাবি করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, ডিএনএ পরীক্ষার আগে শনাক্ত করা সম্ভব নয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাসায়নিক গুদামের আগুন এখনো সম্পূর্ণ নিভে যায়নি। কবে নাগাদ নিয়ন্ত্রণে আনা যাবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে ফায়ার সার্ভিসের সদস্যরা বিরামহীনভাবে কাজ করে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আবদুল জলিল বলেন, প্রথমে রাসায়নিকের গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই শিখা আতশবাজির মতো ছড়িয়ে পড়ে এবং আগুনের কুণ্ডলী গিয়ে সামনে থাকা চারতলা ভবনে পড়ে। ভবনের নিচতলায় ছিল অ্যামব্রয়ডারি কারখানা, দ্বিতীয় তলায় স্ক্রিনপ্রিন্ট, তৃতীয় তলায় গার্মেন্টস এবং চতুর্থ তলায় গার্মেন্টসের গুদাম। প্রথমে কেউ আগুন ছড়িয়ে পড়েছে বুঝতে না পারায় ভেতরে থাকা অনেকে বের হতে পারেননি।

ঘটনার পর থেকেই রাসায়নিক গুদামের মালিক শাহ আলম পলাতক। স্থানীয়রা জানিয়েছেন, তার মালিকানায় ওই এলাকায় একাধিক রাসায়নিক গুদাম রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০