Shakil Shah
৮ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬ মাস ধরে সাগরে ভাসমান ৩শ রোহিঙ্গার ঠাঁই হল ইন্দোনেশিয়ায়

এক নৌকায় প্রায় ৩শ’ রোহিঙ্গা শরণার্থী নিয়ে ছয় ‍মাস ধরে সমুদ্রে ভেসে কোথাও আশ্রয় না পেয়ে তা শেষ পর্যন্ত ভিড়েছে ইন্দোনেশিয়া উপকূলে। দেশটির আচি প্রদেশে সোমবার (৭ সেপ্টেম্বর) এসব ভাসমানা রোহিঙ্গারা পৌঁছান।

স্থানীয় পুলিশ প্রধান জানান, কাঠের নৌকায় ১৪ শিশু ও ১৮১ জন নারীসহ মোট ২৯৭ জন রোহিঙ্গা কূলে ভিড়েছে। সুমাত্রার উত্তর উপকূলে লোকসেউমাওয়ে নগরীর উপকূল থেকে বেশ কয়েক মাইল দূরে সমুদ্রের গভীরে স্থানীয় ‍জেলেরা ভাসমান এই নৌকাটিকে দেখতে পান।

লোকসেউমাওয়ে নগরীর রেড ক্রসের প্রধান কর্মকর্তা জানিয়েছেন, নৌকার রোহিঙ্গাদেরকে আপাতত একটি স্থানে রাখা হয়েছে পরে তাদেরকে সুরক্ষিত অন্য কোনও শিবিরে নেওয়া হবে। তবে তাদের স্বাস্থ্য, বিশেষ করে করোনা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে।

রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করা এনজিও ‘আরাকান প্রজেক্ট’র পরিচালক ক্রিস লেওয়া বিবিসি’কে বলেন, গত মার্চের শেষে বা এপ্রিলের শুরুর দিকে রোহিঙ্গাদের এই নৌকাটি বাংলাদেশের শরণার্থী শিবির থেকে সমুদ্রপথে মালয়েশিয়া পৌঁছাতে রওনা হয়েছিল। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে মালয়েশিয়া ও থাইল্যান্ড কর্তৃপক্ষ তাদের কূলে ভেড়ার অনুমতি না দিয়ে সমু্দ্রে তাড়িয়ে দেয়।

ক্রিস লেওয়া জানান, ২০১৫ সালের পর একবারে এত রোহিঙ্গা ইন্দোনেশিয়ায় যায়নি। ধারণা করা হচ্ছে, ইন্দোনেশিয়ায় পৌঁছানো এই রোহিঙ্গাদের সমুদ্রে জিম্মি করে তাদের পরিবার থেকে বাড়তি অর্থ আদায়ের চেষ্টা হয়েছে।

আইসাহ নামের স্থানীয় এক নারী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা তাদের অবস্থা নিয়ে উদ্বিগ্ন। তাদের মানবিক সাহায্য প্রয়োজন….তারাও আমাদের মত মানুষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০