Online Desk
২০ এপ্রিল ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২

মাদারীপুরে ট্রাকচালকের হাত-পা বেঁধে ১৪ হাজার লিটার তেল লুট, গ্রেপ্তার ২

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের শিবচরে চালকের হাত-পা বেঁধে ভোজ্য তেলবোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পরে এই ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনি ও রোববার কুমিল্লা, নরসিংদী ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আজিজুল (৩১) ও মোকলেস (৩৩)। এসময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ট্রাক ও নগদ টাকা ছাড়াও ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ রাউন্ড টিয়ারশেল ও একটি পুলিশের ব্যবহৃত হেলমেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ট্রাকচালক ইছরাফিল হোসেন মিয়া ও তার সহকারী আবু বক্কর ঢাকা থেকে ৭৫ ব্যারেল পামওয়েল (১৩ হাজার ৯৫০ লিটার) নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন। যার আনুমানিক মূল্য ২৫ লাখ ১১ হাজার টাকা।

পরদিন রাত সাড়ে ১২টার দিকে শরীয়তপুর জেলার নাওডোবা এলাকায় পৌঁছালে একটি পিকআপ দিয়ে ট্রাকটির গতিরোধ করে অজ্ঞাত ডাকাতদল। পরে তারা ট্রাকটির নিয়ন্ত্রণ নিয়ে চালক ও হেলপারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে। সর্বশেষ রাত আনুমানিক সোয়া ২টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশে চালক ও হেল্পারকে হাত-পা ও চোখ বেঁধে ফেলে রেখে তেলবোঝাই ট্রাকটি নিয়ে পালিয়ে যায় ডাকাতরা।

ডিবি পরিচয়ে ৭৫ ড্রাম সয়াবিন বোঝাই ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ১২ডিবি পরিচয়ে ৭৫ ড্রাম সয়াবিন বোঝাই ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ১২ সোমবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তাররা পুলিশের বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করে এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

গ্রেপ্তার দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০