Online Desk
২৩ এপ্রিল ২০২৬, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

বকশীগঞ্জে অটোরিকশা চুরি করে পালানোর পথে চোর আটক, পুলিশে সোপর্দ

মতিন রহমান, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকায় অটোরিকশা চুরি করে পালানোর সময় এক কিলোমিটার দূরে গিয়ে হাতেনাতে এক চোরকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌর এলাকার গোয়ালগাঁও জেলখানা রোড থেকে তাকে আটক করা হয়।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার মালীরচর তকিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে এরশাদ মিয়া পশু হাসপাতাল রোডে অবস্থিত রবি অফিসের সামনে তার অটোরিকশাটি রেখে ভেতরে যান। এর মাত্র পাঁচ মিনিট পর বেরিয়ে এসে দেখেন তার রিকশাটি নেই।

তাৎক্ষণিকভাবে বিষয়টি উপস্থিত স্থানীয়দের জানালে রবি অফিসে মার্কেটিংয়ের কাজে থাকা ১০-১২ জন কর্মী মোটরসাইকেল নিয়ে বিভিন্ন দিকে চোরকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে গোয়ালগাঁও জেলখানা রোডে প্রায় এক কিলোমিটার দূরে অটোরিকশাসহ ওই চোরকে হাতেনাতে ধরে ফেলেন তারা। পরে তাকে পুনরায় রবি অফিসে নিয়ে আসা হয়।

খবর পেয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। এদিকে চোর আটকের খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা ও ইতিপূর্বে অটোরিকশা হারানো চালকেরা সেখানে ভিড় করেন। উত্তেজিত জনতা চোরকে নিজেদের হেফাজতে নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং পুলিশের কাজে বাধা সৃষ্টির উপক্রম হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স। তিনি উত্তেজিত জনতাকে শান্ত থাকার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। পরবর্তীতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীম ও উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক শাহরিয়ার আহম্মেদ সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং আটককৃত ব্যক্তিকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

স্থানীয়রা জানান, বকশীগঞ্জ পশু হাসপাতাল রোডসহ উপজেলার বিভিন্ন স্থান থেকে প্রতিনিয়ত অটোরিকশা চুরির ঘটনা ঘটে আসছে। তবে এর আগে কখনো চোর চক্রের কোনো সদস্যকে এভাবে হাতেনাতে ধরা সম্ভব হয়নি। এই প্রথম চোর চক্রের কেউ ধরা পড়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, আটককৃত ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১০

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১১

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১২

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৫

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৬

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

১৭

সরিষাবাড়ীতে স্টেশন মাস্টারের গাফিলতিতে লাইন ব্লাস্টিং, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীসহ ট্রেন

১৮

বকশীগঞ্জে ধানখেতে মিলল এক ড্রাম অকটেন

১৯

কটিয়াদী মডেল থানায় বর্ণাঢ্য আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

২০