Online Desk
২ মে ২০২৬, ৮:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

জেলা প্রতিনিধি, শরীয়তপুর : শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়িত্বে থাকা কেন্দ্র সচিব ও ট্যাগ অফিসারকে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) উপজেলার শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের পরীক্ষা শেষে সহপাঠীদের সঙ্গে প্রশ্নপত্র মিলিয়ে দেখার সময় তিনি বুঝতে পারেন, তার প্রশ্নপত্রটি অন্যদের থেকে ভিন্ন। পরে বিষয়টি তিনি তার বিদ্যালয়ের শিক্ষকদের জানালে তারা যাচাই-বাছাই করে দেখেন, ডামুড্যা মুসলিম সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২ নম্বর হলে ওমর ফারুককে ২০২৫ সালের পুরোনো সিলেবাস অনুযায়ী প্রণীত প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। অথচ তিনি নতুন সিলেবাসের ২০২৬ সালের পরীক্ষার্থী। এ ঘটনায় ওমর ফারুক মানসিক দুশ্চিন্তায় পড়েছে বলে জানা গেছে।

শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস বলেন, আমাদের শিক্ষার্থী ওমর ফারুককে পুরোনো প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা ইউএনও’র কাছে লিখিত অভিযোগ দিয়েছি। একই সঙ্গে অনুরোধ জানিয়েছি, সে যে প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছে, সেই উত্তরপত্রটি মূল্যায়নের জন্য বিবেচনা করা হোক।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালাহউদ্দিন আইয়ূবী বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হয়েছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় দায়িত্বরত কেন্দ্র সচিব মো. আবদুল মজিদ খান ও ট্যাগ অফিসার জাহিদুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়। এরই ধারাবাহিকতায় ৩০ এপ্রিল অনুষ্ঠিত হয় আইসিটি বিষয়ের পরীক্ষা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০