Online Desk
২ মে ২০২৬, ৯:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার ও নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ২০২৬। শনিবার (২ মে) বিকাল ৩টায় আবুল কাশেম স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই নতুন ক্রীড়া উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজিত এ অনুষ্ঠানে বেলুন-ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, সিভিল সার্জন ডাঃ মোঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাসুদ উল আলম, জেলা বিএনপির সিনিয়র নেতা মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, জেলা বিএনপির সাধারন সম্পাদক ও জজ কোর্টের পিপি এ্যাড. মজিবুর রহমান টোটন সহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ। ‎

‎উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। পটুয়াখালীর মতো জেলাগুলোতে পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিভা ঝরে যায়।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সেই অভাব পূরণ করবে এবং জেলার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করবে।”

নতুন এই স্পোর্টস উদ্যোগকে ঘিরে স্থানীয় অভিভাবক ও কিশোরদের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। বিশেষ করে শিশুদের খেলাধুলার সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা।

আগামীতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন এবং দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনার মাধ্যমে পটুয়াখালীর ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন সংশ্লিষ্টরা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০