
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ রোববার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে টেলিফোনে দ্বিপক্ষীয় ও সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করবেন। আজ বিকেল পাঁচটায় টেলিফোন আলাপটি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল শনিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
সৌদি সরকার প্রবাসী শ্রমিকদের তাদের কর্মস্থলে ফিরে যাওয়ার বিভিন্ন প্রতিবন্ধকতা সমাধানে গত বুধবার ইতিবাচকভাবে সাড়া দেয়। শনিবার ভোরে সৌদি এয়ারলাইনসের প্রথম ফ্লাইটে (এসভি-৮০২) করে তিন শতাধিক যাত্রীর প্রথম দল দেশটির উদ্দেশে ঢাকা ছেড়ে যায়।
https://www.bhorerdarpan.com/bangladesh/national/details/17879/%e0%a7%ab%e0%a7%aa-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%b9%e0%a6%bf%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%be%e0%a6%95%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b8%e0%a6%aa/#.X3AnurlMCng.link
মিয়ানমারের ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ। জানা গেছে, নিজ দেশে বসবাসরত ৫৪ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি। আজকের টেলিফোনে আলাপে বিষয়টি নিয়ে আলোচনা হবে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সৌদি আরবে কয়েক দশক ধরে বসবাস করা ৫৪ হাজার রোহিঙ্গাকে দেশটি ফেরত পাঠাবে না বলে শুক্রবার পুনরায় জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘সৌদি সরকার আমাদের বলেছে যে যদি আমরা (রোহিঙ্গাদের) পাসপোর্ট দিই, তাহলে তাদের উপকার হবে। কারণ, তারা (সৌদি আরব) রাষ্ট্রহীন মানুষ রাখে না।’
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌদি আরবের অনুরোধের বিষয়টি খতিয়ে দেখতে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তার মানে এই নয় যে সৌদি সরকার তাদের বাংলাদেশে ফেরত পাঠাবে।