Shakil Shah
৪ অক্টোবর ২০২০, ১০:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টোকেনের দাবিতে সৌদি প্রবাসীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

রাজধানীর কারওয়ান বাজারে সৌদি প্রবাসীদের অবরোধ

ভোরের দর্পণ অনলাইন:

কয়েকদিন বন্ধের পর আবারও দেশে আটকেপড়া প্রবাসী বাংলাদেশীদের নতুন টোকেন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী, আজ রোববার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এ কারণে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাউদিয়া এয়ারলাইন্স অফিসের সামনে গতকাল শনিবার রাত থেকেই জড়ো হয়েছেন টোকেন প্রত্যাশীরা।

এসব সৌদি প্রবাসীদের বেশির ভাগই প্রায় এক সপ্তাহ ধরে টিকিটের প্রত্যাশায় লাইনে দাঁড়াচ্ছেন। অনেকেরই ভিসার মেয়াদ আছে আর অল্প ক’দিন। টিকিট প্রত্যাশীরা জানান, দ্রুত টিকেট পেলে ফিরতে পারবেন সৌদির কর্মস্থলে।

কেউ কেউ আবার অল্প কয়েকদিনের জন্য আকামার মেয়াদ বাড়িয়েছেন। তাই দ্রুত যেতে হবে সৌদির কর্মস্থলে। এজন্য অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়ার দাবি জানিয়েছেন টিকিট প্রত্যাশীরা।

এর আগে গতকাল শনিবার সাউদিয়া অ্যারাবিয়ান এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার জি এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, রোববার থেকে শুধু যাদের কাছে রিটার্ন টিকিট রয়েছে তাদেরকে নতুন টোকেন দেওয়া হবে। আর নতুন টোকেনধারীরাই যাতে এয়ারলাইন্স অফিসে আসেন সে ব্যাপারে অনুরোধ জানিয়েছেন তিনি।

এর আগে সর্বশেষ ১ অক্টোবর ৩০০১ থেকে ৩৩০০ টোকেনধারীদের টিকেট দেয় সাউদিয়া। এরপর ২ তারিখ তারা কোনো টোকেন ইস্যু করেনি।

এদিকে, দেশে ফিরে আটকেপড়া প্রবাসীদের ফেরাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নিয়েছে সাউদিয়া ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে উভয় এয়ারলাইনস। এ ছাড়াও বিমান প্রবাসীদের ফেরাতে সৌদির তিন শহরে মোট ১২টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০