Shakil Shah
১১ অক্টোবর ২০২০, ৪:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচবিবিতে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দুই অফিসের কার্যক্রম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবির বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) অফিসের কর্মকর্তা-কর্মচারিরা জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত ভাঙা বিল্ডিংয়ে অফিস করছেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) অফিসের জন্য ১৯৭৫ সালের দিকে দোতলা বিল্ডিংটি নির্মাণ করা হয়েছিল।

এ বিল্ডিংয়ের উপর তলায় বিএডিসি ও বিএমডিএ কর্মকর্তা-কর্মচারিদের অফিস। উপজেলা বিএডিসি ও বিএমডিএর কর্তারা জীবনের ঝুঁকির মধ্যেই অফিসের কার্যক্রম করেন। দেখা যায়, অফিসটির বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কোথাও ইট সুড়কি খসে পড়েছে। বিল্ডিংটিতে কত বছর আগে যে রঙ করা হয়েছে বলা মুশকিল। বর্ষার পানি ছাদ ও ওয়াল বেয়ে পরে একেবারে শেওলা ধরেছে।

বিএমডিএর জেলা নির্বাহী প্রকৌশলী আল-মামুনুর রশীদ বলেন, উপজেলায় ৮১টি গভীর ডিপটিউবয়েলের মাধ্যমে কৃষকের হাজার হাজার একর জমিতে পানি সরবরাহ করা হয়। অপরদিকে, যেসব এলাকার পানির তর অতি গভীরে এমন এলাকায় পাইপ লাইনের মাধ্যমে ১১টি গভীর ডিপ থেকে শত শত গ্রামীণ জনগোষ্ঠীর জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করাসহ (সোলার) সৌর বিদ্যুৎ চালিত ৫টি পাতকুয়া স্থাপন করে রবি শস্যের জমিতে পানি দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, বর্ষার পানিতে দেওয়াল ও ছাদ বয়ে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র ভিজে নষ্ট হয়।

বিএডিসির কর্মকর্তা ফিরোজ আলম বলেন, বিল্ডিংটি মেরামতের জন্য কর্তৃপক্ষকে অনেক আগে অভিযোগ করলেও আজও কাজের কাজ হয়নি। উপজেলা চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না বলেন, বিষযটি সামনের মিটিংয়ে আলোচনা করে লিখিতভাবে উপরে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০