Shakil Shah
১৮ জানুয়ারী ২০২১, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ইশরাকের খালাসের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে দুদক

ভোরের দর্পণ ডেস্কঃ
অবিভক্ত ঢাকার প্রয়াত সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের দুর্নীতির মামলায় খালাসের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন।সোমবার (১৮ জানুয়ারি) বিচারপতি মো. সেলিমের একক বেঞ্চে আপিলটি কার্য তালিকাভুক্ত রয়েছে। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান  বিষয়টি নিশ্চিত করেছেন

এর আগে গত বছরের ২৩ নভেম্বর ইশরাক হোসেন দুদকের করা এক মামলায় বেকসুর খালাসের আদেশ দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির এই মেয়রপ্রার্থীর বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণী দাখিল না করায় এ মামলা করে দুদক।

মামলার অভিযোগ অনুযায়ী, ইশরাক হোসেন নিজ ও তাদের ওপর নির্ভরশীল ব্যক্তিবর্গের সম্পদের বিবরণী কমিশনে দাখিলের নোটিশ দেয়া হয় ২০০৮ সালের ১ সেপ্টেম্বর। ৪ সেপ্টেম্বর ওই আদেশ জারি করতে তাদের বাসায় যান দুদকের কনস্টেবল মো. তালেব। সেখানে ইশরাক হোসেন সেখানে উপস্থিত না থাকায় তার বাসভবনের নিচ তলায় প্রবেশ পথের দেয়ালে স্কচটেপ দিয়ে ঝুলিয়ে দেয়া হয় ওই আদেশ। সাত কার্য দিবসের মধ্যে সম্পদের হিসাব নির্ধারিত ফরমে দাখিল করেননি ইশরাক হোসেন।

এরপর ২০১০ সালের ৩০ আগষ্ট দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. সামছুল আলম রাজধানীর রমনা থানায় মামলা দায়ের করেন ইশরাকের বিরুদ্ধে। ২০১৭ সালের ৬ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন তদন্ত শেষে ইশরাকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

সম্পদ হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে চার্জশিট আমলে নেয়ার তারিখ ধার্য ছিল ২০১৮ সালের ৫ মে। আদালতে উপস্থিত না হওয়ায় ইশরাকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ। এরপর মামলাটি বিচারের জন্য বদলির আদেশ দেন বিশেষ জজ আদালত-৪ এ। পরে আত্মসমর্পণ করে জামিনে যান ইশরাক হোসেন। সবশেষ গত বছরের ১৫ জানুয়ারি ইশরাকের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত।

গত বছরের ১৯ অক্টোবর শেষ হয় মামলার সাক্ষ্যগ্রহণ। যেখানে চার্জশিটভুক্ত আট জনের মধ্যে ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। ২৭ অক্টোবর নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন ইশরাক। ১১ নভেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ধার্য করেন আদালত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিরসরাইয়ে পাহাড় কেটে নাহার গ্রুপের স্থাপনা নির্মাণ ৪ দিনের জন্য কাজ বন্ধ করলো উপজেলা প্রশাসন

দেবিদ্বারে অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

বাগেরহাটের নতুন পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের

গোবিপ্রবি ও ঢাবির উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মধ্যে গবেষণা সহায়তা চুক্তি

গোবিপ্রবিতে গবেষণা চুরি ঠেকাতে ১৪ লাখ ব্যয়ে টার্নিটিন সফটওয়ার ব্যবহার শুরু

গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ অফিসারকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ

দীর্ঘ ১০৪ বছর পর কলাপাড়ায় যুগ্ম জেলা জজ ও যুগ্ন জেলা দায়রা জজ আদলতের কার্যক্রমের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার, সম্পাদক তরিকুল

ব্রাহ্মণবাড়িয়ায় র‌্যাবের অভিযানে ২৮ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, গ্রেফতার ২

১০

শ্রীপুরে বৃষ্টি হলেই স্কুল মাঠে হাটু পানি, খেলাধুলা বন্ধ থাকে পুরো বর্ষাকাল

১১

বকশীগঞ্জে অবৈধভাবে জ্বালানি সংগ্রহ, যুবকের ১০ হাজার টাকা জরিমানা

১২

শ্রীপুরে পরিবারের অভিযোগে মামলা নেয়নি পুলিশ,অপমৃত্যুর মামলা

১৩

সৌদি আরব পৌঁছেছেন ৩৯ হাজার ৩৯৮ হজযাত্রী

১৪

কালকিনিতে প্রশ্ন বিতরণে অনিয়ম করায় কেন্দ্রসচিব ও কক্ষপরিদর্শকসহ চারজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান

১৫

শেরপুরে বৃষ্টি-ঝড়ে ভুট্টা ও ধানের ব্যাপক ক্ষতি, হতাশ কৃষকরা

১৬

বদলি হয়ে গেলো নাজিরহাট হাইওয়ে থানার ওসি সাহাব উদ্দীন

১৭

সাভারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলা

১৮

ফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা

১৯

আশুলিয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার; ১০০ পিচ ইয়াবা উদ্ধার

২০