Shakil Shah
৪ ফেব্রুয়ারী ২০২১, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতাসহ আটক ৪

ভোরের দর্পণ ডেস্ক:

মাদারীপুরে ছাগল চুরির অভিযোগে ছাত্রলীগের এক নেতাসহ চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার পখিরা এলাকায় এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- মাদারীপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তুহিন দর্জি, তার তিন সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী ও মাহবুব তালুকদার। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার পখিরা এলাকা থেকে নিজস্ব প্রাইভেটকারে স্থানীয় লোকমান মালোতের ছাগল চুরি করে নিয়ে যাচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে ধাওয়া দিলে তারা সেখান থেকে দ্রুত সটকে পড়ে। পরে টইল পুলিশকে জানালে পুলিশ গতিরোধ করে ছাত্রলীগ নেতা তুহিন দর্জি চারজনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় চুরির কাজে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ ও ছাগল উদ্ধার করা হয়েছে।

এদিকে এলাকাবাসী জানান, গত দুই মাসে ওই এলাকা থেকে আরও পাঁচটি ছাগল খোয়া গেছে। তুহিন ও তার সহযোগী এই চুরির সাথে জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। তবে, এ ঘটনার সাথে জড়িত নন বলে দাবি করেছেন আটক ছাত্রলীগ নেতা তুহিন দর্জি।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক বলেন, দোষ প্রমাণিত হলে তুহিন দর্জির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে, বিষয়টিতে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, ছাগল চুরির অভিযোগে পখিরা এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০