Shakil Shah
১০ ফেব্রুয়ারী ২০২১, ৬:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে বিএনপির সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীন প্রার্থীর প্রচারণায় বাধা, পোষ্টার ছেড়া, কর্মীদের মারপিট, ভোটারদের হুমকি, কর্মীদের কার্যক্রম থেকে বিরত থাকাসহ ভীতিকর ও ত্রাসের পরিবেশ সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। বুধবার জেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন বলেন, দীর্ঘদিন ধরে নির্বাচনে শেষ পর্যন্ত থাকা এবং সুষ্ঠু ভোটের জন্য কাজ করে আসছে বিএনপি। কিন্তু কয়েকদিন থেকে আ’লীগের লোকজন বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম শরিফের প্রচারনায় বাধা, পোষ্টার ছেড়া, কর্মীদের মারপিট, ধানের শীষের ভোটারদের হুমকি, কর্মীদের কার্যক্রম পরিচালনা থেকে বিরত থাকা, মিথ্যা মামলা করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন আ’লীগের নেতা বিএনপি সমর্থীত মানুষজনদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি-ধমকি দিচ্ছে।

গত মঙ্গলবারও আ’লীগের দলীয় কার্যালয়ের সামনে কে বা কারা ককটেল জাতীয় জিনিস ফুটিয়েছে। আর আ’লীগ পরিকল্পিতভাবে বিএনপির নেতা-কর্মীদের নামে মামলা দিয়ে গ্রেফতার করছে। আমরা ইতিমধ্যে রিটার্নিং অফিসার বরাবর এ বিষয়গুলো জানিয়ে লিখিত অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। তবে শেষ অবধি নির্বাচনে থাকবো কিনা সেটা বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, বিএনপির মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০