Shakil Shah
৪ মার্চ ২০২১, ৭:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড তেঁতুলিয়ার মাসুদুল হক

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :

কর্মদক্ষতার মূল্যায়নে জেলার শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হয়েছেন তেঁতুলিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মাসুদুল হক। ২০২০ সালে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ উপজেলার এসিল্যান্ডের মধ্যে শ্রেষ্ঠ এসিল্যান্ড ঘোষণা করেছেন জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিন।

জেলা রাজস্ব সম্মেলনে শ্রেষ্ঠতার বিশেষ স্বীকৃতি হিসেবে মাসুদুল হককে শুভেচ্ছা স্মারক প্রদান করেছেন জেলা প্রশাসক। মহামারী করোনা পরিস্থিতিতে এ কর্মকর্তা ফ্রন্টলাইনার যোদ্ধা হয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ, জনসমাগম নিয়ন্ত্রণ, লকডাউন নিশ্চিতকরণ, করোনা প্রতিরোধে মাস্ক নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

এছাড়াও মাদক প্রতিরোধে অভিযান, জুয়া, বাল্যবিয়ে-ইভটিজিং বন্ধ, দ্রব্যমূল্য ও ভেজাল খাদ্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ, মৎস্য সম্পদ রক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষায় ব্যাপক কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন।

এ ব্যাপারে সহকারী কমিশনার ( ভূমি) মাসুদুল হক বলেন, প্রজাতন্ত্রের একজন কর্মচারী হিসেবে সর্বদা জনগণের পাশে থাকার চেষ্টা করছি।

আমার উপর অর্পিত দায়িত্ব পালন ও জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে সর্বদা প্রস্তুত আছি।

পুরস্কারের আশা নয়, জনগণের সেবা দেয়া আমার ব্রত। আমার উপর ন্যস্ত দায়িত্বগুলো সবার সহযোগিতায় সঠিকভাবে পালন করতে চাই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটে PSREF ইন্ডাস্ট্রিয়াল এনার্জি চ্যালেঞ্জ ২০২৬-এ বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের EEE বিভাগের কৃতিত্ব

বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে : ইরান

পটুয়াখালীতে বজ্রপাতে ৪ জন নিহতসহ অর্ধশতাধিক গরুর মৃত্য

পটুয়াখালীতে কোন চাঁদাবাজ ও সন্ত্রাস থাকবে না

পটুয়াখালীতে সফট বাইটের ম্যানেজার ফয়সালের মরদেহ উদ্ধার

আশুলিয়ায় ইন্টারনেট ব্যবসাকে কেন্দ্র করে হামলা

চন্দনাইশে নতুন ইউএনও মো. আবদুর রহমান এর যোগদান

নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে বাবা-মেয়েসহ ৪ জন নিহত আহত অন্তঃ ১০ জন

বাউফলের অর্ধশতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনের সুযোগ পেয়ে উল্লাসিত

ধুনটে প্রতিপক্ষে বিরুদ্ধে শিক্ষকের বসতবাড়ির গাছ কাটার অভিযোগ

১০

আশুলিয়ায় রেশ না কাটতেই আবারও ডাকাতি

১১

গোবিপ্রবিতে ৯ বিভাগে কেমিক্যাল সরবরাহ, মেডিকেল সেন্টারে নতুন সরঞ্জাম সংযোজন

১২

কাহালুতে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২ লক্ষ টাকার মাছ নিধন

১৩

ধনবাড়ীতে ঝড়ে পাঁকা ধান নিমজ্জিত,ক্ষতির শংষ্কা কৃষকের

১৪

মধুপুর বনে অজ্ঞাত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৫

কিশোরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁচাতে নিয়ন্ত্রণ হারাল বাস,দুর্ঘটনায় আহত ২০

১৬

সিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১৭

অসহায় বিধবা নারীর পাশে বান্দরবান সেনা জোন,নতুন ঘরের স্বপ্ন পূরণ হলো কুলসুমার

১৮

ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

১৯

লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

২০