bhorerdarpan
৭ এপ্রিল ২০২০, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর ৫২ এলাকা লকডাউন

করোনাভাইরাসের রোগী পাওয়ার পর রাজধানী ঢাকার ৫২টি এলাকা লকডাউন করা হয়েছে। এর মধ্যে গতকাল মঙ্গলবার ১০টি এলাকা লকডাউন করা হয়। এসব এলাকার কেউ এখন বাইরে বের হতে পারবেন না, সেখানে কেউ ঢুকতেও পারবেন না। ঢাকা মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তারা জানান, রাজধানীতে সংক্রমণের শুরুর দিকে ঢাকায় মিরপুরের টোলারবাগে রোগী পাওয়ার পর ওই এলাকা আগেই লকডাউন করা হয়। এরপর একে একে পুরান ঢাকায় খাজে দেওয়ান লেনের ২০০ ভবন, মোহাম্মদপুর এবং আদাবরের ৬টি এলাকা, মোহাম্মদপুর কৃষি মার্কেটের সামনে, তাজমহল রোড মিনার মসজিদ এলাকা, রাজিয়া সুলতানা রোড, বাবর রোডের একাংশ, বছিলা ও আদাবর এলাকার কয়েকটি বাড়ি ও রাস্তা। বসুন্ধরা আবাসিক এলাকায় এক নারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেখানকার একটি রাস্তা লকডাউন করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, গতকাল পর্যন্ত যেসব এলাকা লকডাউন করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো মহাখালীর আরজত পাড়ার একটি ভবন, বসুন্ধরা এলাকার অ্যাপোলো হাসপাতালসংলগ্ন এলাকা, বসুন্ধরা ডি ব্লকের রোড-৫, বুয়েট এলাকার একাংশ, ইস্কাটনের দিলু রোডের একাংশ, মিরপুরের টোলারবাগ, উত্তরা ১৪ নম্বর সেক্টরের একটি সড়ক এলাকা, কাজীপাড়ার একটি অংশ, সেন্ট্রাল রোডের কিছু অংশ, সোয়ারীঘাটের কিছু অংশ, মিরপুর-১০-এর ৭ নম্বর রোড, পল্টনের কিছু অংশ, আশকোনার কিছু অংশ, নয়াটোলার একাংশ, সেনপাড়ার একটি অংশ, মীর হাজিরবাগের একাংশ, নন্দীপাড়ার ব্রিজের পাশের এলাকা, মিরপুর সেকশন ১১-এর একটি সড়ক, লালবাগের খাজে দেওয়ান রোডের একটি, ধানমন্ডি-৬-এর একটি অংশ, উত্তর টোলারবাগ, মিরপুর-১৩ ডেসকো কোয়ার্টার, দক্ষিণ যাত্রাবাড়ীর কুতুবখালী, পশ্চিম মানিকনগর, নারিন্দার কিছু এলাকা, গ্রিন লাইফ হাসপাতাল এলাকা, ইসলামপুরের একাংশ। এসব এলাকা পুলিশি পাহারায় থাকবে। দিনরাতে কাউকে চলাচল করতে দেওয়া হবে না। এলাকায় সব ধরনের দোকানপাট বন্ধ রাখা হবে।

পুলিশ কর্মকর্তারা জানান, লকডাউনের আগে কেউ বাসার বাইরে থাকলে তিনি ভেতরে যেতে পারবেন। কিন্তু কেউ বের হতে পারবেন না। কেউ বের হতে চাইলে তাঁকে অনুমতি নিয়ে বের হতে হবে।
প্রসঙ্গত, গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে রোগী শনাক্ত হলেই পুরো এলাকা লকডাউন করার নির্দেশ দেওয়া হয়। সূত্র: প্রথম আলো

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ব্র্যাক সিডের কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে প্রবাসীর বাড়ি দখলের চেষ্টা: সংবাদ সম্মেলনে অভিযোগ

ধনবাড়ীতে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

ধনবাড়ীতে নবাগত সহকারী কমিশনার ভূমি দিল আফরোজ’র যোগদান

শ্রীপুর পৌরসভার অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি, দুই শতাধিক পরিবার পানি বন্ধি

এনসিসি ব্যাংকে নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

খানাখন্দে ভরা দোহাজারী সরকারপাড়া সড়ক!

ফুলবাড়ীতে স্ত্রীর সংবাদ সম্মেলনের প্রতিবাদে স্বামীর পাল্টা সংবাদ সম্মেলন

ছেলে নিখোঁজ: শ্বশুরবাড়ির বিরুদ্ধে সন্দেহ, আদালতে মায়ের জিডি

শেরপুরে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অটোভ্যান ছিনতাই, চালক অচেতন

১০

সিটি ব্যাংক ও এইচএসবিসি’র মধ্যে চুক্তি স্বাক্ষর

১১

শেরপুরে দিনব্যাপী মৎস্যচাষী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২

ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল

১৩

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করল স্ত্রী-ছেলে

১৪

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথেঃ হাবিপ্রবি উপাচার্য

১৫

ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

১৬

সাময়িক বরখাস্ত হলেন ইউপি সদস্য নুরনবী মন্ডল

১৭

পুলিশের আগের পোশাক ফিরিয়ে আনার পরিকল্পনা আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

বাউফ‌লে বাস উল্টে খা‌দে পড়ে নিহত ১

১৯

উলিপুরে ক্ষুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে বাশের সাঁকোই এক মাত্র ভরসা

২০