Shakil Shah
১৮ অগাস্ট ২০২১, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবল স্রোতের কারণে শিমুলিয়া-বাংলাবাজারে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ 

পদ্মায় তীব্র স্রোতের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ আগস্ট) দুপুর আড়াইটার দিকে নৌরুটের সকল ফেরি চলাচল বন্ধ করে ঘাট কর্তৃপক্ষ। এর আগে সকাল থেকে নৌরুটে ৫টি কেটাইপ ফেরি চলছিল। এদিকে হঠাৎ করেই ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বাংলাবাজার ঘাটে পার হওয়ার জন্য অপেক্ষায় থাকা যানবাহন চালকেরা বিপাকে রয়েছে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, পদ্মায় স্রোত বেশি থাকায় বেশ কিছুদিন ধরেই ফেরি চলাচলে সমস্যা হচ্ছিল। বুধবার দুপুর আড়াইটার দিকে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। স্রোতের কারণে ফেরিগুলো পদ্মাসেতুর চ্যানেল পার হতে গিয়ে ঝুঁকির মুখে পড়ে। এই কারণে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হলো।

ঘাটের একটি সূত্র জানায়, বাংলাবাজার থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে পদ্মাসেতু অতিক্রম করার সময় প্রবল স্রোতের মুখে পড়ে ফেরিগুলো সামনের দিকে এগোতে পারে না। ঘূর্ণিস্রোত থাকায় ফেরিগুলো ওই স্থানে এসে নিয়ন্ত্রণ রাখতে পারে না। এ অবস্থায় নৌরুটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে জানা যায়, নৌরুটের পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে গেলে ফেরি চলাচল বাধার মুখে পরে। পদ্মা পার হতে গিয়ে চ্যানেল অতিক্রমের সময় ফেরিগুলো স্রোত উপেক্ষা করে চলতে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিআইডব্লিইটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, ‘স্রোতের কারণে দুপুর আড়াইটা থেকে আপাতত ফেরি বন্ধ রাখা হয়েছে। তবে কখন চলবে তা বলা যাচ্ছে না।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০