Shakil Shah
২ সেপ্টেম্বর ২০২১, ৬:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারীপুরে পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

মাদারীপুর প্রতিনিধি:

পাওনা টাকা চাওয়ায় ছোট ভাই কালাম বেপারীর লাঠির আঘাতে বড় ভাই ফালান বেপারী (৫৫) খুন হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামে ঘটেছে। এঘটনায় পুলিশ দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন। এদিকে ঘটনার পর পরিবার নিয়ে পালিয়েছে ছোট ভাই কালাম বেপারী।

পুলিশ ও স্বজনরা জানান, চার মাস আগে সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর গ্রামের ফালান বেপারীর ছেলে শামীম বেপারীর নিকট থেকে তার ছোট চাচা কালাম বেপারী জমি বিক্রি বাবদ বায়না হিসেবে চৌদ্দ হাজার টাকা নেয়। তার কিছু দিন পরেই জমি দলিল না দিয়ে তালবাহানা করতে থাকে।

এতে শামীম তার চাচার কাছে জমি দলিল দেয়ার দাবী করি। কিন্তু চাচা জমির দলিল না দিয়ে চার হাজার টাকা ভাতিজা শামীম বেপারীকে ফেরত দেয়। কিন্তু বাকী দশ হাজার টাকা বেশ কিছু দিন হলেও ফেরত না দেয়ায় শামীমের পিতা ফালান বেপারী বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে তার ছোট ভাইয়ের কাছে চাইতে যায়।

এতে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই কালাম বেপারী ঘরের দরজার লাঠি দিলে তার বড় ভাইয়ের মাথায় আঘাত করে। এসময় কালাম বেপারীর ছেলে রাজীব বেপারী দেশীয় অস্ত্র ধাওয়া দেয়। এতে ঘটনাস্থলেই ফালান বেপারী মারা যায়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করেন। এঘটনার পরই কালাম বেপারীর পরিবার নিয়ে পালিয়ে যায়।

এব্যাপারে কালকিনি থানার ওসি ইসতিয়াক আসফাক রাসেল বলেন, ‘ঘটনার খরব পেয়ে আমিসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাই। গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে একটি দেশীয় রামদা ও দরজার লাঠি জব্দ করেছি। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তবে কালাম বেপারী ঘটনার পর থেকেই পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল টাইগাররা

রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে এক শিশুর মৃত্যু

কাহালুর নবাগত ইউএনও মলিহা খানমকে ফুলেল শুভেচ্ছা জানালেন বিভিন্ন ইউ পির চেয়ারম্যানবৃন্দ

ভুরুঙ্গামারীতে শাহা ফিলিং স্টেশনে জ্বালানি বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ, ভোক্তাদের মাঝে উত্তেজনা

দক্ষ মানবসম্পদ গঠনে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে প্রতিমন্ত্রী রাজীব আহসান

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ-২০২৬-এর তৃতীয় দিনের কার্যক্রম সম্পন্ন

দুমকীতে ফেরি থেকে পড়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের মরদেহ উদ্ধার

এপ্রিলের ২২ দিনে রেমিট্যান্স এলো ২৪১ কোটি ডলার

রাঙামাটির বরকল উপজেলা জামাতের সেক্রেটারির বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

লংগদুতে করল্যাছড়ি বাজার কমিটির নির্বাচন সম্পন্ন অনুষ্ঠিত

১০

নোয়াখালীতে নবায়নযোগ্য জ্বালানি ও জলবায়ু সচেতনতায় স্কুলভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

১১

নাগেশ্বরীতে যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১২

বড়াইগ্রামে গানের ক্লাশে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ; নারীসহ আটক ২

১৩

আলীকদম উপজেলার দূর্গম অঞ্চলে হাজার ঘনফুট বনের কাঠ উজাড়, প্রশাসনের অভিযান

১৪

গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন

১৫

ধুনটে যুবদলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৬

বাগেরহাটে দখল-লুটপাট, নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

দশমিনায় খালের পাড় ভাঙন রোধ ও টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

১৮

শ্রীপুর পৌরসভার মেয়র পদে প্রার্থী হতে চান – এস. এম. রুহুল আমীন

১৯

সিংড়ায় ত্রাণ গোডাউনের উদ্বোধন করলেন ডিসি

২০