Shakil Shah
২৩ এপ্রিল ২০২২, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাতের আঁধারে প্রবাসীর বাড়িতে হামলা, নবজাতক শিশু আহত, থানায় অভিযোগ

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় রাতের আঁধারে এক প্রবাসীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে পার্শ্ববর্তী প্রতিবেশী শাহিন মোল্লার বিরুদ্ধে। এসময় ঘরে থাকা তিনমাসে এক নবজাতক শিশু আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাউন্সিলর রোকনুজ্জামান রোকন।

বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে পাথরঘাটা পৌর শহরের দুই নম্বর ওয়ার্ডের প্রবাসী আমিনুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসী আমিনুল ইসলাম ভোরের দর্পনকে জানান, দীর্ঘদিন ধরে তার স্ত্রী কে কুপ্রস্তাব দিয়ে আসছিল শাহিন মোল্লা। এতে আমার স্ত্রী সায় না দিলে শাহিন মোল্লা তার সাথে বিভিন্ন অশালীন আচরণ করতে থাকে। এ বিষয়ে থানা পুলিশের কাছে অভিযোগ করলে শাহিন মোল্লা জমিজমা সংক্রান্ত ঝামেলা তৈরি বিভিন্ন ভাবে হয়রানি করে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের একটি ভিডিও সাক্ষাৎকার দিলে সেই সংবাদ কর্মী সহ আমার স্ত্রীর বিরুদ্ধে সাইবার ক্রাইম আইনে মামলা করে। এর পর শাহিন মোল্লার বিভিন্ন অপকর্মের তথ্য উল্লেখ করে ডিবিসি নিউজ সহ বিভিন্ন অনলাইনে নিউজ প্রকাশিত হলে আমাকে এবং আমার পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে শাহিন মোল্লা। এ বিষয়ে পাথরঘাটা পৌর মেয়র ও কাউন্সিলরদের অবহিত করেছি। সবশেষ বৃহস্পতিবার রাতে হঠাৎ আমার বাসার ইটপাটকেল নিক্ষেপ করে আমার জানালার গ্লাস ভেঙ্গে ফেলে। এতে গ্লাসের টুকরো আমার তিন মাসের ছেলে নাকের ডগায় পরে। যদি জানালায় পর্দা দেয়া না থাকতো তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেতো।

পাথরঘাটা পৌর মেয়র আনোয়ার হোসেন আকন ভোরের দর্পনকে জানান, এই শাহিন মোল্লা ও তার ভাইয়ের বিরুদ্ধে বিভিন্ন মানুষের জমি দখলের অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে এমপি, পৌরসভা, থানা পুলিশ, পুলিশ সুপার, র্যাবসহ বিভিন্ন স্থানে প্রায় বিশটি লিখিত অভিযোগ রয়েছে। এছাড়া তার ভাই রুবেল বেশ কয়েকবার মাদকসহ বিভিন্ন সময় আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে।

স্থানীয় কাউন্সিলর জহিরুল হক খান চিনু, রোকনুজ্জামান, আবুবকর সিদ্দিক মিল্লাত, রফিকুল ইসলাম কাঁকন জানান, অদৃশ্য শক্তির কারণে বিভিন্ন অপকর্মের অভিযোগ থাকা সত্ত্বেও শাহিন মোল্লা পার পেয়ে যাচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে শালিশ ব্যবস্থা করলেও তাকে কোনো মতে থামানো যাচ্ছে না। উল্টো অভিযোগ কারিদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শাহিন মোল্লার তারনায় আমরা অতিষ্ঠ।

খোঁজ নিয়ে জানা যায়, পাথরঘাটা সদর ইউনিয়নের মন্নান মোল্লা ওরফে এনিমি মন্নান মোল্লার ছেলে। প্রায় বিশ বছর আগে এলাকায় বিভিন্ন অপরাধ ও চুরির কারনে এলাকা ছেড়ে শাহীন মোল্লা চট্টগ্রামে গিয়ে ধান্ধা, চাঁদা, মাদক ও অস্ত্র ব্যবসার সাথে যুক্ত হন। তার বিরুদ্ধে ব্যাংক ডাকাতির অভিযোগ রয়েছে। বিএনপির সময় তৎকালীন নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীর ভাইয়ের ছেলে পরিচয়ে সেখানে বিভিন্ন অপরাধে যুক্ত হন তিনি। ঐ সময়ের ১/১১ পটভূমি পরিবর্তন হওয়ায় পাথরঘাটায় চলে আসেন শাহিন মোল্লা।

অভিযুক্ত শাহিন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে লোকজন মিথ্যা অভিযোগ দিচ্ছে। আমি এ বিষয়ে কিছু জানিনা।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে ভোরের দর্পনকে জানান, বিভিন্ন লোকের সাথে শাহিন মোল্লার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। সবশেষ আমিনুল ইসলাম নামে এক প্রবাসী তার বাড়িতে হামলার ঘটনায় লিখিত অভিযোগ করেছে। তদন্ত সাপেক্ষে শাহিন মোল্লার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে সমাজসেবা অফিসের কম্পিউটার অপারেটরের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ

বাঁশখালীতে ধান ক্ষেত পাহারায় গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, তিনদিন পর লাশ উদ্ধার

মিরসরাইয়ে গোয়েন্দা তথ্যে অবৈধ জ্বালানি মজুদের বিরুদ্ধে অভিযান ও জরিমানা

খুলনায় বাস্তুচ্যুত অভিবাসীদের সামাজিক সুরক্ষা বেষ্টনী শক্তিশালীকরণ, চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক মিডিয়া অ্যাডভোকেসি সভা

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন: গ্রামীণ অর্থনীতিকে আধুনিকায়নের উদ্যোগ

গোপালগঞ্জে টিআরসি পদে নিয়োগ কার্যক্রমের দ্বিতীয় দিন সম্পন্ন

তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার

মাদারীপুরের ডাসারে মাদক মামলার পলাতক আসামি মীর মিলন গ্রেফতার

শ্রীপুরে দাওয়াত না পেয়ে বিদ্যালয়ে তালা, বিএনপি’র ছয় নেতা আজীবন বহিষ্কার

জেলা পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিব – খোন্দকার মাশুক

১০

ভোরের দর্পণে সংবাদ প্রকাশের পরেই গোঁসাইগঞ্জ বন বিভাগে প্রশাসনের অভিযান, ৪ জনের কারাদণ্ড

১১

শ্রীপুরে মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী অপহরণ, ২৪ ঘন্টায় উদ্ধার হয়নি

১২

লালদিঘীতে বলি খেলার প্রতিকৃতি সম্বলিত ম্যুরাল উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

১৩

বাঁশখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ট্রলার জব্দ, জরিমানা ২ লক্ষাধিক টাকা

১৪

ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান: মানবপাচারকারী আটকসহ প্রায় ৮৪ লাখ টাকার অবৈধ মালামাল জব্দ

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় এলপিজি গ্যাসে অতিরিক্ত দাম: ১০ হাজার টাকা জরিমানা

১৬

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

১৭

মাদারীপুরের কালকিনিতে বসতঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

১৮

চাগাচর রকিম উদ্দিন যুব গোষ্ঠী’র স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৯

ফুলবাড়ীতে প্রাণ বঙ্গ মিলার্সের গবেষণা কার্যক্রম পরিদর্শনে জেলা বীজ প্রত্যয়ন অফিসার

২০