Shakil Shah
৬ জুন ২০২২, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

থাইল্যান্ডের দ্বীপ থেকে ৫৯ রোহিঙ্গা উদ্ধার

ভোরের দর্পণ ডেস্ক:

মালয়েশিয়া সীমান্তের কাছে অবস্থিত একটি দ্বীপ থেকে শিশুসহ ৫৯ জন রোহিঙ্গা শরণার্থীকে উদ্ধার করেছে থাইল্যান্ডের পুলিশ।

রবিবার (৫ জুন) দেশটির পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সহকারি পুলিশ প্রধান সুরাচাতে হাকপার্ন এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ার সীমান্তবর্তী সাতুন প্রদেশের ডং দ্বীপ থেকে রোহিঙ্গাদের উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ৩১ জন পুরুষ, ২৩ জন নারী এবং পাঁচ শিশু রয়েছে।

তিনি বলেছেন, ‘নৌকা চালক তাদের বলেছিল যে তারা মালয়েশিয়ায় পৌঁছেছে এবং কয়েকদিন আগে দ্বীপটিতে তাদের রেখে চলে যাওয়া হয়।’ মানবপাচারকারীরা রোহিঙ্গাদের যে দ্বীপটিতে রেখে গেছে সেটি একটি পর্যটন গন্তব্য কিন্তু জনবহুল নয়।

সুরচাতে জানান, থাইল্যান্ড শরণার্থীদের মানবিক সহায়তা দিয়েছে। তাদের আরো জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বেআইনিভাবে থাইল্যান্ডে প্রবেশের জন্য তাদের বিচার করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীপুরে অবৈধভাবে রাস্তা নির্মাণে বাঁধা ও হামলার অভিযোগ

কাহালুতে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন

কটিয়াদীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন

লক্ষ্মীপুরে প্রবাসী পরিবারের ওপর হয়রানি ও মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

আড়াইহাজারে ভাগ্নিকে ধর্ষণের ঘটনায় মামা গ্রেফতার

সরিষাবাড়ীতে ছেলেকে টাকা দেওয়ায় স্ত্রীকে বিড়ির আগুনে দগ্ধ করে স্বামীর নির্যাতন

সংরক্ষিত নারী আসনে বিএনপি’র মনোনয়ন পেলেন খ্রিস্টান ও নৃগোষ্ঠী নেত্রী আন্না মিনজ

কাহালুতে বৈরী আবহাওয়ার কারণে দেশীয় জাতীয় মাছের পোনা ভাইরাসে মারা যাচ্ছে

“প্রশাসনহীন নালিতাবাড়ী: উন্নয়ন থেমে, ভোগান্তি বেড়ে”

দিনাজপুরে নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

১০

মাদারীপুরে ভোজ্যতেল মজুদের অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

১১

সিংড়ায় পৃথক স্থানে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

১২

বাঁশখালীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন: টিকা পাবে ৬৯ হাজারের বেশি শিশু

১৩

সিংড়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের শুভ উদ্বোধন: লক্ষ্যমাত্রা প্রায় ৩৫ হাজার শিশু

১৪

সিরাজদিখানের সঞ্জিব মন্ডল ১১ দিন ধরে নিখোঁজ, পরিবারের উৎকণ্ঠা

১৫

বকশীগঞ্জে ভেজাল শিশুখাদ্যের রমরমা কারবার, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

১৬

ধুনট উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন

১৭

বনদস্যুদের গুলি ছুড়ে প্রতিরোধ, বাঁশখালীতে কাঠসহ ডাম্পার জব্দ

১৮

জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

১৯

হঠাৎ রাজধানীতে গণপরিবহন সংকট, নেপথ্যে ভাড়া বাড়ানোর পাঁয়তারা?

২০