Shakil Shah
১১ জুন ২০২২, ৫:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাথরঘাটায় মুরগি সংকট, দাম বৃদ্ধিতে ক্রয় ক্ষমতা হারাচ্ছে মধ্যবিত্তরা

সাকিল আহমেদ, পাথরঘাটা (বরগুনা)প্রতিনিধি:

মুরগি ও ফিড খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় ব্যবসা ছাড়ছে বরগুনার পাথরঘাটার খামারিরা। এতে সব ধরনের মুরগির সংকট দেখা দিয়েছে পাথরঘাটায়। এ জন্য মঠবাড়িয়া, বামনা, খুলনা সহ আসপাশের এলাকা থেকে মুরগি সরবরাহ করে বিক্রি করতে হচ্ছে পাথরঘাটার ব্যবসায়ীদের। এ জন্য কেজিতে ৫০ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি হচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষদের হিমসিম খেতে হচ্ছে মুরগি কিনতে এসে।

পাথরঘাটা বাজারের মুরগি বিক্রেতাদের সাথে যোগাযোগ করলে তারা জানা যায়, রোজার ঈদের পর বিবাহ অনুষ্ঠান বেশি থাকে। তাই মুরগির মাংসের চাহিদা অনেক বেশি। একারণে পাথরঘাটায় মুরগি খামারিদের মুরগি শেষ হয়ে গেছে। অপরদিকে মুরগির বাচ্চা সহ ফিড খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় খামারিরা নতুন মুরগি নিচ্ছে না‌। এ কারণে বাজারে স্থানীয় মুরগির সংকট। তাই পার্শ্ববর্তী এলাকা থেকে মুরগি এনে বিক্রি করায় দাম একটু বেশি।

পাথরঘাটা বাজারের হাওলাদার পোল্ট্রি ফিডে স্বত্তাধিকারী মাসুম বিল্লাহ ভোরের দর্পনকে জানান, তার প্রায় বিশ লাখ টাকার দাদন দেয়া রয়েছে খামারিদের। মুরগি বাচ্চা ও ফিড খাবারের দাম বৃদ্ধি পাওয়ায় তার আট জন খামারি লোকসান দিয়ে খামার বন্ধ করে দিয়েছে।

খামারি এমাদুল, সুমন বেপারি, বাবু অনিমেষ, কবির খান, রুমি কমিশনার সহ একাধিক মুরগি খামারি অভিযোগ করে জানান, মুরগি শিল্প ধসের জন্য ধাপে ধাপে খাবারের দাম বস্তা প্রতি আটশো থেকে এক হাজার পর্যন্ত বেড়েছে। যে ফিড খাবার ১৮শ টাকায় কিনতাম তা এখন ২৭শো পঞ্চাশ টাকায় কিনতে হচ্ছে। এ কারণে লোকসান গুনতে হচ্ছে। তাই খামার বন্ধ করে দিয়েছি।

পাথরঘাটা বাজার মুরগি ব্যাবসায়ী সমিতির সভাপতি আলম হোসেন ভোরের দর্পনকে জানান, পাথরঘাটায় প্রতিদিন এক হাজার কেজি ব্রয়লার ও ৪ থেকে ৫শো পিস অন্যান্য মুরগির চাহিদা রয়েছে। কিন্তু খামারে মুরগি না থাকায় স্থানীয় চাহিদা মেটাতে মঠবাড়িয়া, বামনা, খুলনা সহ আসপাশের এলাকা মুরগি সরবরাহ করে বিক্রি করতে হচ্ছে। এতে যাতায়াত খরচের পাশাপাশি বেশি দামে দিয়েও কিনতে হচ্ছে। বর্তমানে দেশী মুরগী ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা আগে ৩৫০ টাকা বিক্রি হতো। ব্রয়লার মুরগি ১৫০ টাকা থেকে ২০০/২২০ টাকায় বিক্রি করতে হচ্ছে। অপরদিকে সোনালী মুরগি ২৫০ টাকা থেকে বেড়ে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা দাম বৃদ্ধি পাওয়ায় ক্রয় ক্ষমতা হারাচ্ছে।

মুরগি কিনতে এসে আব্দুস সোবহান, শাকিল ও হারুন জানান, আমাদের নিম্ন আয়ের মানুষের মাংসের চাহিদা পূরণ করতে কম দামে মুরগির মাংস খেতাম। কিন্তু দিন দিন এভাবে দাম বাড়তে থাকলে মাংস না খেয়েই থাকতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০