bhorerdarpan
১৫ এপ্রিল ২০২০, ৮:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যশোরে ত্রাণ না পেয়ে সড়কে বিক্ষোভ

যশোর প্রতিনিধি : যশোরে করোনার প্রভাবে উপার্জনহীন মানুষ সরকারি ত্রাণ না পেয়ে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন। এসময় অসহায়ত্বের কথা উল্লেখ করে দ্রæত ত্রাণ সহায়তদার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। 
গতকাল বুধবার দুপুরে যশোর সদর উপজেলার পুলেরহাট এলাকায় প্রায় দুই ঘন্টা ব্যাপী রাস্তা অবরোধ করে তারা এ বিক্ষোভ করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান তালিকা করে খাদ্য সহায়তা বাড়ি পৌঁছে দেবার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বিক্ষোভে অংশ নেওয়া কাউয়ুম সরদার নামের একজন অটো রিকসা চালক বলেন. ‘নিজেরা বাঁচতে সরকারের কথামতো কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে থাকছি। ঘরের খাবার শেষ হয়ে গেছে। কিন্তু যাদের ভোট দিই, তারা কোনো খোঁজ রাখছেন না। তাই ‘পেট বাঁচাতে’ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। 
ভুক্তভোগীরা আরও বলেন, কয়েক দিন আগে চাঁচড়া ইউনিয়ন থেকে এই এলাকায় কিছু মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন চেয়ারম্যান। কিন্তু এর পর থেকে আর কোনো খবর নেই। শুনেছি তারা পরিচিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করছে। সরকারের ত্রাণ বিতরণে যদি মুখ চিনে দেয়, তাহলে আমাদের মতো গরিব মানুষ কোথায় যাবে ?
চাঁচড়া ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আব্দুল আজিজ বিশ্বাস বলেন, ‘আমরা সরকারিভাবে যে ত্রাণ পাচ্ছি পর্যায়ক্রমে সবার মধ্যে বিতরণ করছি। বিক্ষোভকারীরা সবাই একসঙ্গে ত্রাণ চায়, যা সম্ভব নয়। যাদের জাতীয় পরিচয়পত্র জমা নেওয়া হয়েছে তাদের সবাইকে পর্যায়ক্রমে ত্রাণ সাহায্য দেওয়া হবে। তিনি আরো বলেন ইউনিয়ন পরিষদে এখন পর্যন্ত ৪শ’ পরিবারের মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। তবে কিছু মানুষের ইন্ধনে তারা বিক্ষোভ করেছে। বরাদ্দ কম থাকায় এই মুহূর্তে সবাইকে ত্রাণ দেওয়া সম্ভব হচ্ছে না।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান বলেন, প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ চালালে খবর পেয়ে প্রথমে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে আমি ঘটনাস্থলে যেয়ে মাইকিং করে সকলকে ঘরে ফিরে যেতে অনুরোধ করি। এরপরও বিক্ষোভকারীরা পিছু না হটলে তালিকা করে খাদ্য সহায়তা পৌঁছে দেবার আশ্বাস দিলে সকলই সড়ক ছেড়ে ঘরে ফিরে যান। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে বি ত সবাইকে সরকারি খাদ্য সহায়তা দেয়া হবে এবং ত্রাণ নিয়ে কেউ কোন অনিয়ম করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালী জেলা বার নির্বাচনে বিএনপি প্যানেল বিজয়ী

পটুয়াখালীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র জমকালো উদ্বোধন

পটুয়াখালীতে নারী পুলিশ সদস্যদের মরদেহ উদ্ধার

জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় বিস্তীর্ণ হাওরাঞ্চলে দণ্ডায়মান ফসল নিমজ্জিত

ডাক বিভাগ কে যুগোপযোগী করতে কাজ করছে সরকার: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী

রাজবাড়ীতে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের আলোচনা সভা

শরীয়তপুরে এসএসসি কেন্দ্রে পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা, দায়িত্ব হারালেন দুই কর্মকর্তা

গোপালগঞ্জে পুলিশ – ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্মৃতিচারণের মধ্য দিয়ে আশু ভরদ্বাজকে স্মরণ

ধুনটে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশ সহ ৩ জন আহত

১০

অডিও রেকর্ডে মিথ্যাচার: ভাই হত্যার ন্যায়বিচার চাইলেন পরিবার, প্রধান আসামি পিচ্চি হেলালকে দ্রুত গ্রেফতারের দাবি

১১

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত এমপিদের শপথ রবিবার রাত ৯টায়

১২

গুজবের বলি বোয়ালমারীর ট্রাকচালক হান্নান – নগরকান্দায় গণপিটুনিতে মৃত্যু

১৩

লালমোহন উত্তর বাজার মসজিদের টাকা তছরুপের ব্যাপারে ধর্মমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ

১৪

কাহালুর বিবিরপুকুর শাহ্সুলতান শাহ্জালাল মৎস্য বীজাগার পরিদর্শন করলেন এম পি মোশারফ হোসেন

১৫

চলনবিলে টানা বৃষ্টি ও ঢলের পানিতে ফসলের ক্ষতি

১৬

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

১৭

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

১৮

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৯

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

২০