Shakil Shah
১৯ জানুয়ারী ২০২৩, ৮:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বই মেলায় ভিন্নমতের স্টল স্থগিতের প্রতিবাদ বিএনপির

ভোরের দর্পণ ডেস্ক :

বাংলা অ্যাকাডেমি আয়োজিত আসন্ন একুশের বই মেলায় ভিন্নমতের বই প্রকাশের জন্য আদর্শ প্রকাশনীর ষ্টল স্থগিত করায় গভীর উদ্বেগ, ক্ষোভ, প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলা অ্যাকাডেমির একুশের বইমেলা মুক্তবুদ্ধি চর্চার উপযুক্ত স্থান হিসেবে যুগ যুগ ধরে বিবেচিত হয়ে আসছে। সরকার বিরোধী ও ভিন্নমতের বই প্রকাশের অভিযোগে আদর্শ প্রকাশনীকে আসন্ন বই মেলায় স্টল স্থগিত করা খুবই উদ্বেগজনক এবং নিন্দনীয়, এ ঘটনা মত প্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, বই মেলা কোনো সরকার বা একক দলের নয়। বরং দলমত নির্বিশেষে সকলের প্রাণের মেলা হিসেবেই বিবেচিত হয়ে আসছিল। কিন্তু তিনটি ভিন্ন মতের বই এর জন্য ছয়শতাধিক বই প্রকাশকারী সংস্থা আদর্শ প্রকাশনীর স্টল স্থগিত করার মাধ্যমে বাংলা অ্যাকাডেমি ভিন্নমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হলো এবং ভিন্নমত দমন ও মত প্রকাশের স্বাধীনতা হরণ করতে অপব্যবহার করছে। অথচ ভিন্নমতের কারণেই বাংলা অ্যাকাডেমি প্রতিষ্ঠা হয়েছিল।

তিনি আরো বলেন, এর পূর্বেও কয়েকবার বাংলা অ্যাকাডেমি একুশের বই মেলায় ভিন্নমতের বই প্রকাশের কারণে প্রকাশনা সংস্থার স্টল স্থগিত বা বাতিল করেছে। গণ-বিরোধী আওয়ামী সরকার গণতন্ত্র হরণ করে কর্তৃত্ববাদী দুঃশাসন দির্ঘায়িত করতে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নগ্ন দলীয়করণ ও দখল করে দেশকে ভঙ্গুর করে দিয়েছে। জনগণের অর্থে পরিচালিত বাংলা অ্যাকাডেমির মত সৃজনশীল এবং মেধা ও মননের প্রতিষ্ঠানকেও এরা ঘৃণ্য দলীয়করণ করেছে।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি বাংলা অ্যাকাডেমি কর্তৃপক্ষকে একুশের বইমেলাকে দলীয়করণ না করার আহ্বান জানাই এবং আসন্ন বই মেলায় আদর্শ প্রকাশনীসহ ভিন্নমতের বই প্রকাশকারী অন্যান্য প্রকাশনীর স্টল বরাদ্দের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে তাদের স্টল বরাদ্দের আহ্বান জানাই। যাতে বই মেলা দল-মত নির্বিশেষের সকলের প্রাণের মেলা হিসেবে পুনঃবিবেচিত হতে পারে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ এপ্রিলেই বাঁশখালী আইনজীবী সমিতির নির্বাচন, সংবাদ সম্মেলনে স্থগিত নোটিশ ভিত্তিহীন দাবি

৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’

গোপালগঞ্জেট হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন- ২০২৬ শুরু: শিশুদের সুরক্ষায় জোরালো উদ্যোগ

ধুনটে যুবদলের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আনন্দ মিছিল

গোপালগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাইটানিক থেকে বেঁচে ফেরা যাত্রীর লাইফ জ্যাকেট নিলামে বিক্রি

মির্জাপুরে ছিনতাইয়ের কবলে এক যুবকের মৃত্যু

সোমবার কারামুক্তিতে ই-বেইল বন্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

শ্রীপুরে শিশু শিক্ষার্থী কাভার্ডভ্যান চাপায় নিহত

১০

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

১১

বাগেরহাটে ভৈরব নদী দূষণ রক্ষায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

১২

বাঞ্ছারামপুরে ৬ কেজি গাঁজা সহ দুই নারী মাদক কারবারি গ্রেফতার

১৩

কাহালুর দূর্গাপুর থেকে ২০টি গাঁজার উদ্ধার করলেন থানা পুলিশ

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে অসম বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন

১৫

মাদারীপুরে একাধিক হত্যা মামলার আসামি চানমিয়া সিকদার গ্রেফতার

১৬

পটুয়াখালীতে দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান মেলার উদ্বোধন

১৭

ডোমারে চাঁদা দাবি ও হামলার প্রতিবাদে মানববন্ধন

১৮

সিংড়ায় এক রাতেই পৃথক স্থানে ৭ টি ট্রান্সফরমার চুরি প্রায় ২শত বিঘা জমির ফসল নষ্টের শঙ্কা

১৯

অ্যাডভারটাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (AAAB)-এর বার্ষিক সাধারণ সভা ২০২৬ অনুষ্ঠিত

২০