Online Desk
৩১ জুলাই ২০২৩, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাওরে ঘুরতে গিয়ে বুয়েটের ৩৪ শিক্ষার্থী আটক

ভোরের দর্পণ ডেস্ক :

সিলেট: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে গিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ৩৪ শিক্ষার্থীসহ ৩৬ জনকে আটক করা হয়েছে।

তবে কী কারণে বা কোনো অপরাধে তাদের আটক করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

সোমবার (৩১ জুলাই) বিকেল সাড়ে তিনটা পর্যন্ত আটকদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপও নেয়নি তাহিরপুর থানা পুলিশ।

এর আগে রোববার (৩০ জুলাই) বিকেল ৪টায় তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন নতুন বাজার (ডাম্পের বাজার) পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাদের আটক করা হয়।

এদিকে এ খবর জানাজানি হলে জেলা ও উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্র জানায়, তাহিরপুর উপজেলা বাজারের নৌকা ঘাট থেকে রোববার সকাল ৭টায় একটি নৌকায় করে বুয়েটের ৩৪ শিক্ষার্থী টাঙ্গুয়ার হাওরের ঘুরতে যায়। হাওরে ঘোরাঘুরির পর দুপুরে পাটলাই নদী দিয়ে টেকেরঘাট পর্যটন এলাকায় যাওয়ার পথে তাহিরপুরের নতুন বাজারের সামনে নৌকাটি পৌঁছায়। এ সময় পুলিশের দুটি স্পিডবোট পর্যটকবাহী নৌকাটিকে থামিয়ে চালক আহাদুল মিয়া, মুহাদ্দিস মিয়াসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীসহ মোট ৩৬ জনকে আটক করে থানায় নেওয়া হয়। তবে সোমবার বিকেল সাড়ে ৪টায় আটক হওয়া শিক্ষার্থীদের থানা হেফাজত থেকে পুলিশের প্রিজনভ্যানে করে নিয়ে যাওয়া হয়েছে।

তাহিরপুরের নৌকা মালিক সমিতির সভাপতি শাহিনুর তালুকদার বাংলানিউজকে বলেন, রোববার বিকেলে নৌকার দুইজন চালকসহ বুয়েটের ৩৪ শিক্ষার্থীকে আটক করে থানা নিয়ে গেছে। কী কারণে তাদের আটক করা হয়েছে, তা জানতে চাইলে কোনো উত্তর দেননি থানার ওসি। তিনি বলেছেন, পরে জানাবেন। কিন্তু দিন গিয়ে রাত পেরিয়ে দুপুর হলো এখনও তাদের আটকে রাখা হয়েছে।

সূত্র জানায়, ঢাকা থেকে পাওয়া তথ্যের ভিক্তিতে নাশকতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। যদিও এ বিষয়ে পুলিশ স্পষ্ট করে কিছু বলছে না।

এ বিষয়ে জানতে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনকে ফোনে বারবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

পরে সরাসরি কথা বলতে চাইলে তিনি বলেন, আটক সবাই বুয়েটের শিক্ষার্থী। বাকি বিষয়ে পরে জানানো হবে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস বলেন, ৩৪ পর্যটককে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে।

নাশকতার সন্দেহে কী তাদের আটক করা হয়েছে? জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা যাচাই-বাছাই করছি। পরে জানানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০