Shakil Shah
২৬ জানুয়ারী ২০২৩, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজিটালাইজড কাস্টম স্মার্ট বাংলাদেশ গঠনের প্রধান উৎস : চট্টগ্রাম চেম্বার সভাপতি

মোঃ পারভেজ, নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

কাস্টমসের সমৃদ্ধির ওপর নির্ভর করে পুরো দেশের উন্নয়ন অগ্রযাত্রা। কাস্টমস ডিজিটালাইজড হওয়ায় এখন কাজ কর্মে এসেছে গতিশীলতা। আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনের যে স্বপ্ন বাংলাদেশের তা পূরণে অন্যতম প্রধান ও মুখ্য ভুমিকা রাখবে কাস্টমস। তাই কাস্টমসকে ঢেলে সাজিয়ে আরও যুগোপযোগী করার নানামুখী কর্মপরিকল্পনা গ্রহণ করা দরকার বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম চেম্বার এন্ড কমার্সের সভাপতি মাহবুবুল আলম চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) চট্টগ্রাম কাস্টমস হাউস অডিটোরিয়ামে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত সেমিনার ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত মন্তব্য করেন।

তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ একটি শব্দ নয়, এটি লক্ষ্য। দক্ষ ও কর্মট জনবলই তা রূপান্তরে মূখ্য ভুমিকা রাখতে পারে। তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। এখানে কর্মকর্তা কর্মচারীদেরও হতে হবে স্মার্ট এবং বিনয়ী, কর্মে সৎ। তবেই কাংখিত লক্ষ্য অর্জন সম্ভব।

কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির মহাপরিচালক মো. মাহবুবুজ্জামানের সভাপতিত্বে ও ডেপুটি কমিশনার খাদিজা পারভিন সুমি ও মো. আহসানুল্লাহর সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্যাক্সেস আপিল ট্রাইব্যুনাল চট্টগ্রামের সদস্য মোছাম্মৎ সফিনা জাহান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের কমিশনার সৈয়দ মুসফিকুর রহমান, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার সহ সভাপতি এএম মাহাবুব চৌধুরী ও চট্টগ্রাম উইম্যান চেম্বার ভারপ্রাপ্ত সভাপতি আবিদা মোস্তফা।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮

দোহাজারী নাগরিক কমিটির অভিষেক অনুষ্ঠানে জসীম উদ্দীন আহমেদ এমপিকে সংবর্ধনা

পশ্চিম বড়ঘোনা রহমানীয়া মাদরাসায় তারেক আবদুল্লাহ: গ্রাম থেকেই দেশসেরা হওয়ার আহ্বান

মির্জাপুরে নবনির্বাচিত এমপিকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মিরসরাইয়ের যুবদল নেতা কামালের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা এটি তদন্তের বিষয় – এমপি নুরুল আমিন

গুজব প্রতিরোধ ও সঠিক তথ্য প্রচারে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করে সরকার -প্রধান তথ্য অফিসার

বোয়ালখালী প্রেস ক্লাবের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সন্মাননা উৎসব অনুষ্ঠিত

আশুলিয়ায় সুদের টাকার জন্য স্বামী স্ত্রীকে মারধর; প্রতিবাদ করায় উল্টো অপপ্রচার

গৌরীপুরে বজ্রপাতে এক জনের মৃত্যু

সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি ব্রিজের কাজ, ঝুঁকি নিয়ে চলাচল করে ২০ গ্রামের মানুষ

১০

পটুয়াখালীতে এলজিইডি প্রধান প্রকৌশলীর শুভাগমন উপলক্ষে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১১

বড়াইগ্রামে ইজিবাইক চাপায় স্কুল ছাত্রের মৃত্যু

১২

সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব আদায় বেড়েছে ৫০ কোটি টাকা

১৩

শ্রীপুরে মাদ্রাসার ছাত্রীকে অপহরণে গ্রেফতার ৭, চারদিন পর ভিকটিম উদ্ধার

১৪

মাদারীপুরের ২টি খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার

১৫

বকশীগঞ্জে বিএনপি নেতার ওপর হামলা: ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ

১৬

সিংড়ায় সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

১৭

টোকেন বাণিজ্যে তেল সরবরাহে অনিয়ম: সরিষাবাড়ীর ঝিনাই ফিলিং স্টেশনে সিন্ডিকেটের দাপট

১৮

আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে যুবকের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা

১৯

ডোমারে অবৈধ বালু উত্তোলনে জরিমানা, ঘটনাস্থলেই অজ্ঞান এক অভিযুক্ত

২০