Shakil Shah
১০ নভেম্বর ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

এবার অর্থপাচার মামলায় গ্রেফতার দেখান হলো সম্রাটকে

ভোরের দর্পণ ডেস্ক:

অর্থপাচার মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিস্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট ও তার সহযোগী আরমানকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ঢাকা মহানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করা হলে বিচারক তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এর আগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে। আবেদনের পর আদালতে তাকে কারাগার থেকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দেন। মঙ্গলবার তার উপস্থিতিতে বিচারক শুনানি শেষে তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ১২ সেপ্টেম্বর রাজধানীর রমনা থানায় সম্রাটের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে মানি লন্ডারিং আইনে মামলা করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলায় সম্রাটের অন্যতম সহযোগী এনামুল হক আরমানকেও আসামি করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, সম্রাট ২০১১ সালের ২৭ ডিসেম্বর থেকে ২০১৯ সালের আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে ৩৫ বার, মালয়েশিয়ায় তিনবার, দুবাই এবং হংকংয়ে একবার করে ভ্রমণ করেন। তার সহযোগী আরমানও একই সময়ে বেশ কয়েকবার এসব দেশে যাতায়াত করেন। যাতায়াতের মাধ্যমেই তারা বিদেশে ১৯৫ কোটি টাকা পাচার করেছেন। এই টাকা দিয়ে দেশগুলোতে তারা নামে-বেনামে প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যা তদন্তের মাধ্যমে বের করা হবে।

গত বছরের সেপ্টেম্বর মাসে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে এলিট ফোর্স র‌্যাব। ক্যাসিনো তদন্তে নেমে ওই সময় যুবলীগ নেতা সম্রাটে সংশ্লিষ্টতা নিশ্চিত হয় আইনশৃঙ্খলা বাহিনী।

গত বছরের ৫ অক্টোবর ভোর ৫টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয় আত্মগোপনে থাকা সম্রাটকে। তার সঙ্গে সহযোগী আরমানকেও আটক করা হয়। ঢাকায় এনে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদও করে র‌্যাব। পরে সম্রাটের কার্যালয় থেকে প্রাণীর চামড়া পাওয়ায় ৬ মাসের সাজা দেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

এছাড়া সম্রাট ও আরমানের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে অবৈধ ইটভাটায় যৌথ অভিযান, জরিমানা ৫ লাখ টাকা

বাগেরহাটে সুপেয় পানির সংকট নিরসনে অ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে শ্বশুরবাড়িতে নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় স্ত্রীসহ গ্রেফতার ২

১৭ বছরের লাখো মানুষের ভাগ্যর পরিবর্তন হয়নি শেরপুরের খন্দকার টোলা–ফুলতলা সড়কে জনদুর্ভোগ চরমে

রায়পুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের পর কিশোরকে হত্যা

নদী দূষণ রোধে আড়াইহাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

চাঁদা দাবি ও হয়রানি বন্ধে রাঙামাটিতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

দিনাজপুরে মহান মে দিবস পালিত

ধুনটে পৌর ছাত্রদলের সদস্য ফরম বিতরণের প্রস্তুতি সভা

উলিপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন এমপি মাহবুবুল আলম সালেহী

১০

বাগেরহাটে মে দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

১১

বাগেরহাটে পৃথক অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

১২

উলিপুরে বৈরী আবহাওয়ায় বোরো কাটা-মাড়াই শুরু

১৩

ধুনটে ১মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

১৪

দীর্ঘপথ পায়ে হেঁটে দুর্গম এলাকায় এসি-ল্যান্ড’র সাঁড়াশি অভিযান

১৫

ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না: মালিক সমিতি

১৬

অবশেষে পুরোদমে চালু হচ্ছে ভারতের ভিসা

১৭

নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

থানায় দালালমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ দিলেন সালাহউদ্দিন আহমদ

১৯

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এ প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ

২০